AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 11 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ শরীর ভালো থাকবে। বন্ধুদের সাথে খেলায় মাততে পারেন। নতুন কোনও সংস্থায় যোগ দেওয়ার আগে সব দিক খোঁজ নিন। বিশিষ্ট মানুষদের সাথে আলোচনায় নতুন কোনও পরিকল্পনা পেতে পারেন।

বৃষ : আজ আর্থিক অবস্থা ভালো থাকবে। উপার্জনের একাধিক সুযোগ আসতে পারে। আপনার আচরণ সকলকে মুগ্ধ করবে। আজ প্রেমের পক্ষেও ভালো দিন। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না।

মিথুন : নিজের উপর আস্থা রাখুন। নেতিবাচক মনোভাব ত্যাগ করুন। পরিবারের প্রয়োজনীয় জিনিস কিনতে কিছু ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতায় কাজে গতি আসবে। কিছুটা সময় একান্তে কাটাতে পারেন।

কর্কট : বিষাদ ঝেড়ে ফেলে নতুন উদ্যমে কাজে যোগ দিন। আজ নিজের জন্য কিছু অর্থের সাশ্রয় হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাবেন। বন্ধুদের এবং পরিবারের সাথে সুন্দর সময় কাটবে।

সিংহ : আজ আপনার মনোভাব বাবা মায়ের চিন্তার কারণ হবে। বেহিসেবি খরচ আর্থিক সমস্যায় ফেলতে পারে। আজ হঠাৎ করে পুরানো কিছু পছন্দের জিনিস খুঁজে পেতে পারেন। সেটির পরিচর্যায় অনেকটা সময় কাটবে।

কন্যা : আজ সারা দিন কর্মব্যস্ততা তুঙ্গে থাকবে। সন্ধ্যায় বাচ্চাদের সাথে সময় কাটালে শান্তি পাবেন। রাতের দিকে পরিবারের সাথে আনন্দে কাটান। কারও থেকে টাকা ধার করে থাকলে আজই ফেরত দেওয়ার চেষ্টা করুন।

তুলা: কোনও নতুন চুক্তির কারণে অনেক টাকা পাবেন আজ। এ ব্যাপারে ঘনিষ্ঠ কারও সাথে আলোচনা করতে পারেন। প্রেমিকার সাথে বিতর্ক এড়িয়ে চলুন। আজ ব্যক্তিগত মূল্যায়ন অনুযায়ী নিজেকে পরিচালিত করুন।

বৃশ্চিক : পরিশ্রমের ক্লান্তি আপনাকে হতাশ করবে। আজ বিশ্রাম নিন। প্রাচীন জিনিস এবং গহনা কিনলে লাভবান হবেন। আজ আপনার কাজ প্রশংসা পাবে। স্ত্রীর অসুস্থতায় উদ্বেগ বাড়বে। ডাক্তারের পরামর্শও নিতে হতে পারে।

ধনু : অতীতে বিনিয়োগ করা অর্থ আজ আপনার লাভের কারণ হবে। শরীর সুস্থ থাকবে। খেলাধুলা বা শরীরচর্চা করা প্রয়োজন। ব্যবসায় কিছু আকস্মিক লাভ হতে পারে। ভ্রমণ আজ ফলপ্রসূ হতে পারে।

মকর : আপনার ক্ষমতা আজ কাজে লাগান। আর্থিক লেনদেনের পক্ষে ভালো দিন। সঞ্চয় বাড়বে। ব্যবসায়ীদের আজ লাভের সম্ভাবনা। বাচ্চাদের উপর নিজের মত চাপিয়ে দেবেন না। ওদের বোঝার চেষ্টা করুন। অবসর সময় বই পড়ে কাটান।

কুম্ভ : আজ সন্তানদের পড়াশোনার জন্য অর্থ ব্যয় হবে প্রচুর। অলীক কল্পনার পিছনে না ছুটে বাস্তববাদী হোন। বন্ধুদের সাথে সময় কাটান। কোনও প্রাকৃতিক দৃশ্য আজ আপনাকে স্তম্ভিত করবে। শরীর অসুস্থ হতে পারে।

মীন : খাওয়া দাওয়ায় পরিচ্ছন্নতা বজায় রাখুন। না হলে অসুস্থ হতে পারেন। অলসতায় সময় নষ্ট হতে পারে আজ। কোনও ধর্মীয় স্থান বা আত্মীয়দের বাড়ি যাওয়া হতে পারে। স্ত্রীয়ের সাথে প্রেমময় সময় কাটবে।