AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 10 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ সামাজিকতা বাদ দিয়ে নিজের শরীরের যত্ন নিন। পুরানো বিনিয়োগ থেকে অর্থ উপার্জন হবে। প্রেমের পক্ষে আজ ভালো দিন। বিয়ের প্রস্তাবও আসতে পারে। কোনও মন্দিরে যাওয়া হতে পারে।

বৃষ : মশলাদার খাওয়া দাওয়া এড়িয়ে চলুন। পরিবারের মানুষদের সাথে আজ সময় কাটবে। সন্ধ্যায় প্রিয়জনের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। অন্যরা আপনাকে নিয়ে কী বলল সেই চিন্তায় সময় নষ্ট করবেন না।

মিথুন : পুরানো বন্ধুদের সাথে দেখা হয়ে আনন্দ পাবেন। ঘনিষ্ঠ মানুষদের সাথে অনেকটা সময় কাটবে। বেহিসেবি খরচ এবার থেকে কম করতে হবে। বাড়িতে আজ মা বাবার পছন্দের রান্না করতে পারেন।

কর্কট : পরিবারের সাথে সময় কাটিয়ে নিজের একাকীত্বকে ভুলে থাকুন। বিপরীত লিঙ্গের কোনও বন্ধুর সহায়তায় ব্যবসায় বা চাকরিতে উন্নতি হবে। সময়ের কাজ সময়ে শেষ করার চেষ্টা করুন।

সিংহ : বিনোদনের পিছনে অতিরিক্ত খরচ করবেননা। পরিবারে নতুন কেউ আসতে পারে। গর্ভবতী মহিলাদের খুব সাবধানে থাকা দরকার। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। নেশার জিনিস থেকে দূরে থাকুন।

কন্যা : সন্তানদের লেখা পড়ার জন্য আজ প্রচুর অর্থ ব্যয় হতে পারে। সন্তানদের নিয়ে অনেকটা সময় কাটবে। পরিবার এবং প্রেমের জীবন সামলে চলতে আজ বেগ পেতে হবে। সন্ধ্যায় বন্ধুদের থেকে কোনও চমক অপেক্ষা করে থাকতে পারে।

তুলা: আপনার বেহিসেবি এবং অমিতব্যায়ি জীবনযাপন বাবা মা কে বিচলিত করতে পারে। এই নিয়ে তাদের সাথে মনলালিন্য হতে পারে। অচেনা ব্যক্তিদের থেকে সাবধান থাকুন। গাড়ি চালানোর সময় সতর্ক হন।

বৃশ্চিক : আজ অর্থ বিনিয়োগের আগে সকলের সাথে পরামর্শ করুন। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তায় ফেলতে পারে। তবে দুশ্চিন্তার জন্য নিজের শরীরকে অসুস্থ করবেননা। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন।

ধনু : পারিবারিক অশান্তির জেরে সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। তবে সেই নিয়ে বিচলিত হবেননা। নিজের সঞ্চয়ের দিকে মন দিন। কোনও ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন। মনে শান্তি আসবে।

মকর : পরিবারের সাথে মত বিরোধ বড় আকার নিতে পারে। তাই কারোর সাথে কথা বলার সময় সাবধান হোন। পরিবারে নতুন কোনও সদস্যের আগমনকে কেন্দ্র করে একটি ভোজসভা আয়োজন হতে পারে।

কুম্ভ : আপনার শরীর ভালো না থাকায় কোনও কাজ মন বসাতে পারবেননা। আর্থিক ব্যাপারে আজ কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। মূল্যবান জিনিস সাবধানে রাখুন। কাজের ফাঁকে নিজের জন্য সময় বের করুন।

মীন : রক্তচাপ এবং সেই সংক্রান্ত রোগে ভুগতে পারেন। প্রয়োজনমত ওষুধ নিন। কোনও আকর্ষণীয় ক্ষেত্রে টাকা বিনিয়োগ করতে পারেন। জীবনে চলতে থাকা অশান্তিতে মন না দিয়ে একান্তে সময় কাটান।