Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 10 August, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে.

মেষঃ সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

বৃষঃ কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

মিথুনঃ কারো সঙ্গে নতুন বন্ধুত্ব হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

কর্কটঃ আর্থিক দিক ভালো থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে।

সিংহঃ নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।

কন্যাঃকোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যয় বাড়তে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।

তুলাঃবড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে।

বৃশ্চিকঃসামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে।

ধনুঃ কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

মকরঃ দিনটি মিশ্র সম্ভাবনাময়। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। ব্যবসায়িক দিক খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।

কুম্ভঃ ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।

মীনঃ কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।