Tunnel Discovered At Delhi Assembly: দিল্লি বিধানসভায় খোঁজ মিলল গোপন সুড়ঙ্গের! কী জন্য ব্যবহার হত এই গোপন পথের ?

দিল্লি বিধানসভায় (Delhi Assembly) খোঁজ পাওয়া গেল একটি সুড়ঙ্গের (Tunnel)। বৃহস্পতিবার এই সুড়ঙ্গটির খোঁজ পান বিধানসভার কর্মীরা। দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল (Ram Niwas Goel) জানিয়েছেন যে সুড়ঙ্গটি ব্যবহার করে বিধানসভা থেকে লালকেল্লা যাওয়া যায়। ব্রিটিশরা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যাওয়া নিয়ে আসা করতেই এই সুড়ঙ্গ ব্যবহার করত। তিনি বলেন, "১৯৯৩ সালে আমি বিধায়ক নির্বাচিত হয়েছিলাম। তখনই শুনতাম এখানে একটি সুড়ঙ্গ আছে। আমি এই সুড়ঙ্গর ইতিহাস খোঁজার চেষ্টা করেছি।" স্পিকার আরও বলেন, এখন আমরা টানেলের মুখটা পেয়েছি। আমরা এখনই আর খনন করছি না। কারণ মেট্রো প্রকল্প এবং নর্দমার কারণে সুড়ঙ্গের সমস্ত পথ ধ্বংস হয়ে গিয়েছে।

Tunnel Discovered At Delhi Assembly: দিল্লি বিধানসভায় খোঁজ মিলল গোপন সুড়ঙ্গের! কী জন্য ব্যবহার হত এই গোপন পথের ?
Tunnel Discovered At Delhi Assembly (Photo: ANI)

নতুন দিল্লি, ৩ সেপ্টেম্বর: দিল্লি বিধানসভায় (Delhi Assembly) খোঁজ পাওয়া গেল একটি সুড়ঙ্গের (Tunnel)। বৃহস্পতিবার এই সুড়ঙ্গটির খোঁজ পান বিধানসভার কর্মীরা। দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল (Ram Niwas Goel) জানিয়েছেন যে সুড়ঙ্গটি ব্যবহার করে বিধানসভা থেকে লালকেল্লা যাওয়া যায়। ব্রিটিশরা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যাওয়া নিয়ে আসা করতেই এই সুড়ঙ্গ ব্যবহার করত। তিনি বলেন, "১৯৯৩ সালে আমি বিধায়ক নির্বাচিত হয়েছিলাম। তখনই শুনতাম এখানে একটি সুড়ঙ্গ আছে। আমি এই সুড়ঙ্গর ইতিহাস খোঁজার চেষ্টা করেছি।" স্পিকার আরও বলেন, এখন আমরা টানেলের মুখটা পেয়েছি। আমরা এখনই আর খনন করছি না। কারণ মেট্রো প্রকল্প এবং নর্দমার কারণে সুড়ঙ্গের সমস্ত পথ ধ্বংস হয়ে গিয়েছে।

১৯১২ সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর হয়। এরপর দিল্লি বিধানসভা একসময় কেন্দ্রীয় আইনসভা হিসেবে ব্যবহৃত হয়েছিল। ১৯২৬ সালে আদালতে পরিণত করা হয়। ব্রিটিশরা ওই সুড়ঙ্গটি ব্যবহার করত স্বাধীনতা সংগ্রামীদের আদালতে আনার জন্য। আরও পড়ুন: Tokyo Paralympics 2020: টোকিও প্যারালিম্পিক্সে ১০ মিটারে সোনার পর, ৫০ মিটার শ্যুটিংয়ে ব্রোঞ্জজয়ী অবনী লেখারা

স্পিকার রাম নিবাস গোয়েল বলেন, আমরা সবাই এখানে একটি ফাঁসির কক্ষের উপস্থিতি সম্পর্কে জানতাম। আমি সেই কক্ষটিতে ঢোকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সেই কক্ষটিকে মুক্তিযোদ্ধাদের মন্দিরে পরিণত করতে চাই। এই কক্ষ পর্যটকদের জন্য খুলে দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন স্পিকার। তিনি বলেন, "স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে এই স্থানটির একটি অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস রয়েছে। আমরা তাই পর্যটক এবং দর্শনার্থীদের জন্য এটিকে সংস্কার করতে চাই।"

(The above story first appeared on LatestLY on Sep 03, 2021 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).