Petrol Price: এখনও পেট্রল-ডিজেলের ওপর ভ্যাট কমায়নি পশ্চিমবঙ্গ সহ যে সব রাজ্য

দেশবাসীকে স্বস্তি দিতে দিওয়ালির ঠিক আগে জ্বালানি তেলের ওপর অনেক শুল্ক কমিয়ে পেট্রল-ডিজেলের দাম কমায় কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী সরকারের এমন ঘোষণার পর বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যে পেট্রল-ডিজেলের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেয়।

Petrol Price: এখনও পেট্রল-ডিজেলের ওপর ভ্যাট কমায়নি পশ্চিমবঙ্গ সহ যে সব রাজ্য
Petrol Pump. (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৬ নভেম্বর: দেশবাসীকে স্বস্তি দিতে দিওয়ালির ঠিক আগে জ্বালানি তেলের ওপর অনেক শুল্ক কমিয়ে পেট্রল (Petrol) -ডিজেলের (Disel) দাম কমায় কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী সরকারের এমন ঘোষণার পর বিজেপি (BJP) ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যে পেট্রল-ডিজেলের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেয়। গুজরাট (Gujrat), অরুণাচলপ্রদেশ, বিহার (Bihar) সহ দেশের মোট ২২টি রাজ্যে ইতিমধ্যে জ্বালানী তেলের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেয়। এই কারণে সেখানে পেট্রল-ডিজেলের দাম বেশ খানিকটা কমে গিয়েছে।

তবে কেন্দ্র শুল্ক কমালেও এখনও জ্বালানি তেলের ওপর ভ্যাট কমানোর কথা জানায়নি পশ্চিমবঙ্গ সহ ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পশ্চিমবঙ্গ (West Bengal), রাজস্থান, পাঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, মেঘালয়, ঝাড়খণ্ড, ওডিশা, ছত্তীসগঢ় সরকার পেট্রল-ডিজেলের ওপর ভ্যাট কমায়নি। আরও পড়ুন: West Bengal Weather Update: আরও নামল তাপমাত্রার পারদ, রাজ্যজুড়ে শীতের আমেজ

দেশে পেট্রল-ডিজেলের দাম কমানো নিয়ে শুক্রবার একটি তালিকা প্রকাশ করেছে পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। সেই তালিকায় দেখা যাচ্ছে কেন্দ্রে জ্বালানিতে শুল্ক কমানোর পর, ভ্যাট কমিয়েছে দেশের ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। রিপোর্টে প্রকাশ লাদাখে পেট্রলের দাম সবচেয়ে বেশি দাম কমেছে। তারপর রয়েছে দক্ষিণের রাজ্য কর্ণাটক এবং পণ্ডিচেরি। পেট্রলের মত ডিজেলেরও সবচেয়ে বেশি দাম কমেছে লাদাখে।

(The above story first appeared on LatestLY on Nov 06, 2021 01:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).