Telangana Shocker: পরকীয়ার জের, স্ত্রীকে রডের ঘায়ে খুন করে উধাও স্বামী
বিবাহবহির্ভূত সম্পর্কের জের। স্ত্রীকে লোহার রড মেরে খুন করল স্বামী। রবিবার হায়দরাবাদের (Hyderabad) বিরাপুর সাঙ্গারেড্ডি এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
হায়দরাবাদ, ২৬ সেপ্টেম্বর: বিবাহবহির্ভূত সম্পর্কের জের। স্ত্রীকে লোহার রড মেরে খুন করল স্বামী। রবিবার হায়দরাবাদের (Hyderabad) বিরাপুর সাঙ্গারেড্ডি এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। স্ত্রীর পরকীয়ার খবর রেগে আগুন ছিল স্বামী। গৃহবধূ স্বপ্না যখন অন্যান্য মহিলাদের সঙ্গে বাথুকাম্মা উদযাপনে মেতেছেন, তখনই তাঁর উপরে চড়াও হয় স্বামী। আরও পড়ুন-Madhya Pradesh: ছাত্রীর ব্যাগ থেকে বেরিয়ে এল বিষধর গোখরো, ভিডিও দেখে সবার থরহরি কম্প অবস্থা
একটানা ৯ দিনের ফুল উৎসব বাথুুকাম্মা গত রবিবার থেকে হায়দরাবাদে শুরু হয়েছে। এই উৎসবে মহিলারা ফুল জোগাড় করে একত্রিত হয়ে নাচগান করেন। এদিন স্বপ্না অন্য মহিলাদের সঙ্গে উদযাপনে মেতেছিলেন। সেই সময়ই ঘাতক স্বামী ওয়াই ইয়েলারেড্ডি তাঁর উপরে লোহার রড নিয়ে চড়াও হয়। মাথায় আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন স্বপ্না। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
কুকীর্তি করেই ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে ইয়েলারেড্ডি। বেশ কয়েকদিন ধরে স্বপ্নার সঙ্গে রমেশের পরকীয়া নিয়ে ফুঁসছিল সে। পুলিশ জানিয়েছে, বেশ কয়েক বছর আগে স্বপ্নার বড়দিদিকে বিয়ে করে ইয়েলারেড্ডি। মাস খানেকের মধ্য়েই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয় মাঙ্গা। এরপর ইয়েলারেড্ডির সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। ৬ বছরের বিবাহিত জীবনে তাঁদের সুখের সংসার। একটি ছেলে ও একটি মেয়েও রয়েছে তাঁদের। যদিও বছর খানেক ধরে দু'জনের দাম্পত্য কলহ চরমে পৌঁছেছে।
স্বামীকে শিক্ষা দিতেই গ্রামের এক যুবক রমেশের সঙ্গে সম্পর্কে জড়ায় স্বপ্না। বিষয়টি জানতে পেরে বেজায় রেগে যায় ইয়েলারেড্ডি। স্বপ্নাকে বেশ কয়েকবার সতর্ক করেও লাভ কিছু হয়নি। শেষে রবিবার পরিকল্পনামািক স্ত্রীকে খুন করে উধাও হয় ইয়েলারাড্ডি।
(The above story first appeared on LatestLY on Sep 26, 2022 11:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

