SMFG India Credit (Photo Credit: FB)

SMFG India Credit: বড় খবর। SMFG ইন্ডিয়া ক্রেডিট-এর নতুন সিইও হিসেবে দায়িত্ব নিলেন রবি নারায়ণন। চলতি বছরের ২৮ অগাস্ট SMFG ইন্ডিয়া ক্রেডিট-এর নতুন দায়িত্বভার হাতে তুলে নেন রবি নারায়ণন (Ravi Narayanan)। নয়া সিইও-র হাত ধরে SMFG ইন্ডিয়া ক্রেডিট একজন অভিজ্ঞ ব্যাঙ্কারের নেতৃত্বে একটি নতুন পর্যায়ে প্রবেশ করতে চলেছে বলে মনে করছে বিভিন্ন মহল।

রবি নারায়ণনের অতীতের বিভিন্ন অভিজ্ঞতা এই সংস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের ব্যবসার ক্ষেত্রে দক্ষতা বিচার করে ঋণ দেওয়ার ক্ষমতা। যা এবার থেকে দেওয়া হবে SMFG ইন্ডিয়া ক্রেডিট-এর নয়া সিইও-র সিদ্ধান্তের উপর নির্ভর করে। রবি নারায়ণন এই সংস্থার ভার গ্রহণ করতেই বিভিন্ন মহলে নানা জল্পনার জন্ম দিয়েছে।

রবি নারায়ণনের পূর্বসূরি শান্তনু মিত্রও নিজের দায়বদ্ধতার ক্ষেত্রে অত্যন্ত বিশেষজ্ঞ ছিলেন। তবে সংস্থা নতুন সিইও পাওয়ায়, প্রত্যেকের দৃষ্টি এখন রবি নারায়ণনের কৌশলের দিকে। যা এই কোম্পানির ভবিষ্যত নির্ধারণ করবে। SMFG ইন্ডিয়া ক্রেডিট-এর সম্প্রসারণ আর কীভাবে হয় ভবিষ্যতে, সে দিকে তাকিয়ে প্রত্যেকে।