Aaftab Amin Poonawalla: 'শ্রদ্ধাকে খুন করে দেহের টুকরো জঙ্গলে ফেলে দিয়েছি', পলিগ্রাফ টেস্টে স্বীকার আফতাবের
সম্প্রতি দিল্লি পুলিশ সূত্রে জানা যায়, শ্রদ্ধার আঙুলের আংটি খুলে তা অন্য বান্ধবীকে পরায় আফতাব। এরপর পুনাওয়ালার সেই নয়া বান্ধবীর বয়ান রেকর্ড করে পুলিশ। বয়ান রেকর্ডের সময় আফতাবের ওই বান্ধবী দাবি করেন, তিনি কখনও টের পাননি ওই ফ্ল্যাটে কারও দেহাংশ রয়েছে।
দিল্লি, ৩০ নভেম্বর: পলিগ্রাফ টেস্টে শ্রদ্ধাকে (Shraddha Walker) খুনের কথা স্বীকার করল আফতাব পুনাওয়ালা। শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহ প্রথমে ফ্রিজে রেখে, তারপর মেহেরৌলির জঙ্গলে ফেলে দেয় বলে পলিগ্রাফ টেস্টে স্বীকার করে আফতাব পুনাওয়ালা। পরপর ৬ দিন পলিগ্রাফ টেস্ট করা হয় আফতাব পুনাওয়ালার (Aftab Poonawala) । পরপর ৬ দন পলিগ্রাফ টেস্ট শেষ হয় মঙ্গলবার। এরপরই জানা যায়, পলিগ্রাফ টেস্টের সময় আফতাব স্বীকার করে, সে শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহের টুকরো জঙ্গলের বিভিন্ন অংশে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, শ্রদ্ধার পাশাপাশি তার সঙ্গে একাধিক তরুণীর সম্পর্ক রয়েছে বলেও পলিগ্রাফ টেস্টে স্বীকার করে আফতাব পুনাওয়ালা।
আরও পড়ুন: Aftab Amin Poonawala: 'কারও দেহাংশ ঘরে রয়েছে জানতেই পারিনি', চমকে উঠলেন আফতাবের নয়া বান্ধবী
সম্প্রতি দিল্লি পুলিশ সূত্রে জানা যায়, শ্রদ্ধার আঙুলের আংটি খুলে তা অন্য বান্ধবীকে পরায় আফতাব। এরপর পুনাওয়ালার সেই নয়া বান্ধবীর বয়ান রেকর্ড করে পুলিশ। বয়ান রেকর্ডের সময় আফতাবের ওই বান্ধবী দাবি করেন, তিনি কখনও টের পাননি ওই ফ্ল্যাটে কারও দেহাংশ রয়েছে। তিনি কোনওদিন আফতাবের ব্যবহারে অসঙ্গতি অনুভব করতে পারেননি বলে জানান ওই তরুণী। পেশায় সাইক্রিয়াটিস্ট ওই তরুণী জানান, আফতাব তাঁর প্রতি অত্যন্ত যত্নশীল ছিল। বিভিন্ন ধরনের কথা তাঁদের মাঝে হত। কিন্তু কখনও তিনি বুঝতে পারেননি ওই ফ্ল্যাটে কারও দেহাংশ রয়েছে।
এসবের পাশাপাশি বিভিন্ন ধরনের নিত্য নতুন খাবারের উপরও আফতাবের নেশা ছিল। বিভিন্ন ধরনের আমিষ খাবার চেখে তা নিয়ে রিভিউ লেখার অভ্যেসও আফতাবের ছিল বলে তার সাইক্রিয়াটিস্ট বান্ধবী জানান তদন্তকারীদের।
(The above story first appeared on LatestLY on Nov 30, 2022 03:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

