SC On BBC Documentary: বিবিসি ডকুমেন্টরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি এপ্রিল মাসে
বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ করতে কেন্দ্র যে নির্দেশ দিয়েছিল, তা আদালতে পেশ করতে হবে। শুক্রবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
২০০২ সালের গুজরাট দাঙ্গা সম্পর্কিত বিবিসি ডকুমেন্টরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।এই বিষয়েসুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সাংবাদিক এন রাম ও আইনজীবী প্রশান্ত ভূষণ। অন্য একটি পিটিশন দাখিল করেন আইনজীবী এমএল শর্মা। বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ করতে কেন্দ্র যে নির্দেশ দিয়েছিল, তা আদালতে পেশ করতে হবে। শুক্রবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এমএম সুন্দ্রেশের বেঞ্চ কেন্দ্রকে নথি জমা করার জন্য তিন সপ্তাহ সময় দিয়েছে। এপ্রিল মাসে মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি কেন্দ্র নির্দেশিকা জারি করে, ইউটিউব ও টুইটারে বিবিসির যে তথ্যচিত্রের লিঙ্ক ঘুরছে, তা ব্লক করবে কেন্দ্র।
Supreme Court issues notice to the Centre on plea seeking direction to restrain the Central government from censoring the BBC documentary relating to the 2002 Gujarat Riots.
SC seeks response from the Centre within three weeks. SC posts the matter for hearing in April. pic.twitter.com/65nLjc71Eh
— ANI (@ANI) February 3, 2023
(The above story first appeared on LatestLY on Feb 03, 2023 02:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

