Rhea Chakraborty: সুশান্তের মৃত্যু নিয়ে বড় দাবি রিয়ার আইনজীবীর
মিডিয়ার একাংশ, সোশ্যাল মিডিয়ায় ষড়যন্ত্র তত্ত্বে যাই বলা হোক, সুশান্তের গার্লফ্রেন্ড তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী খুনের অভিযোগে পুরোপুরি নির্দোষ।
বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্য়ুর তদন্তে ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। মোটের ওপর পরিষ্কার হয়ে গিয়েছে, এই প্রসঙ্গে রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেশিন্ডে জানালেন, " আমি প্রথম দিন থেকেই বলে আসছি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে রিয়া চক্রবর্তী-র কোনও সম্পর্ক নেই। সুপ্রিম কোর্ট তদন্তভার সিবিআইয়ের হাতে চুলে দিয়েছিল। তারপর সিবিআই বারবার রিয়া সহ অনেককে জিজ্ঞাসাবাদ করেছে। সব দিক খিতিয়ে দেখেছে। এরপর সাড়ে চার বছর পর যা বলছে, সেটা আমরা প্রথম দিনেই বলেছি। মুম্বই পুলিশের ডিএসপিও তদন্তের পর বলেছিলেন, সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনও সম্পর্ক নেই। রিয়াকে অনেক অকল্পনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আসলে আত্মহত্যার ঘটনা।"
রিয়া চক্রবর্তীর আইনজীবীর কী দাবি শুনুন
#WATCH | Mumbai: On CBI filing closure report in actor Sushant Singh Rajput death case, Rhea Chakraborty's lawyer Satish Maneshinde says "I have been saying from the first day that Rhea Chakraborty had nothing to do with Sushant Singh Rajput's death. Still, on 27th July 2020,… pic.twitter.com/8XImyOX0PI
— ANI (@ANI) March 23, 2025
(The above story first appeared on LatestLY on Mar 23, 2025 10:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

