Telangana: তেলেঙ্গানা ভারতের আফগানিস্তান আর KCR তালিবান, ভিডিয়োতে দেখুন আরও কী বললেন YSRTP-র প্রধান

রবিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে কে চন্দ্রশেখর রাওকে তীব্র আক্রমণ করে রাজ্য ভারতের সংবিধান অনুযায়ী নয় তাঁর ইচ্ছামতো চলছে বলে অভিযোগ করলেন ওয়াইএসআরটিপি-র প্রধান ওয়াই এস শর্মিলা।

Telangana: তেলেঙ্গানা ভারতের আফগানিস্তান আর KCR তালিবান, ভিডিয়োতে দেখুন আরও কী বললেন YSRTP-র প্রধান
Photo Credits: FB

হায়দরাবাদ: রবিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে কে চন্দ্রশেখর রাওকে (Telangana CM KCR) তীব্র আক্রমণ করে রাজ্য ভারতের সংবিধান অনুযায়ী নয় তাঁর ইচ্ছামতো চলছে বলে অভিযোগ করলেন ওয়াইএসআরটিপি-র প্রধান ওয়াই এস শর্মিলা (YSRTP Chief YS Sharmila)। পাশাপাশি কেসিআর একজন তালিবান (Taliban) ও তেলেঙ্গানাকে তিনি ভারতের আফগানিস্তান (Afghanistan of India) বানিয়ে ফেলেছেন বলেও অভিযোগ করেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াইএস শর্মিলা বলেন, "তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর একজন স্বৈরাচারী (dictator) ও অত্যাচারী শাসক (tyrant)। তেলেঙ্গানায় ভারতের কোনও সংবিধান (Indian Constitution) নেই, এখানে শুধুমাত্র কেসিআরের সংবিধান। তেলেঙ্গানা হল ভারতের আফগানিস্তান আর কেসিআর হল তালিবান।"

(The above story first appeared on LatestLY on Feb 19, 2023 04:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).