UP Assembly Elections 2022: 'প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি রেকর্ড করবে, উত্তরপ্রদেশে ৩০০ আসন পেয়ে সরকার গড়ব আমরাই', যোগী আদিত্যনাথ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি রেকর্ড করবে। এবং উত্তর প্রদেশের ষষ্ঠ দফা বিধানসভা নির্বাচনে বিরাট ব্যবধানে জয় পাবে।

UP Assembly Elections 2022: 'প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি রেকর্ড করবে, উত্তরপ্রদেশে ৩০০ আসন পেয়ে সরকার গড়ব আমরাই', যোগী আদিত্যনাথ
Yogi Aadityanath (Photo Credits: PTI/File)

গোরক্ষপুর, ৩ মার্চ: উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব চলছে। ইতিমধ্যেই নিজের কেন্দ্র গোরক্ষপুরে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। নাগরিক অধিকার প্রয়োগের পরেই আত্মবিশ্বাসী যোগী সাংবাদিকদের বললেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি রেকর্ড করবে। এবং উত্তর প্রদেশের ষষ্ঠ দফা বিধানসভা নির্বাচনে বিরাট ব্যবধানে জয় পাব। এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। বিধানসভা নির্বাচনে ৩০০ আসনে জিতব। "

যোগীর মন্তব্য পড়ুন

অন্যদিকে বালিয়া থেকে এই ভোট যুদ্ধে লড়ছেন বিজেপির মন্ত্রি আনন্দ স্বরূপ শুক্ল। তিনি বলেন, "আমি জনগণের কাছে ভোট দেওয়ার আবেদন রাখছি। এই রাজ্যে বিজেপি ও যোগী আদিত্যনাথের ঢেউ চলছে। স্বাভাবিকভাবে ৩৫০-এর উপরে আসন নিয়ে আমরা জয়ের দিকে এগোচ্ছি, এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী । "

(The above story first appeared on LatestLY on Mar 03, 2022 08:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).