চণ্ডীগড়: ভারতের দিকে খারাপ নজরে (evil eye) তাকালে তাকে যোগ্য উত্তর (befitting reply) দেওয়া হবে। রবিবার একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন ভারতের (India) প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) রাজনাথ সিং (Rajnath Singh)। দেশের নিরাপত্তার বিষয়টি বিজেপির নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
রবিবার হরিয়ানার ঝাঝারে কিংবদন্তী বীর পৃথীরাজ চৌহানের (Prithviraj Chauhan) মূর্তি উন্মোচন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রাজনাথ সিং। এপ্রসঙ্গে বলেন, "ভারত কখনই দুর্বল নয়। আমরা শান্তিতে বিশ্বাস করি। কিন্তু, কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাকে যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা আমরা রাখি। এটা আমাদের সৈনিকরা আগেও প্রমাণ করেছে ভবিষ্যতেও করবে। তার জ্বলন্ত উদাহরণ ২০১৬ সালের সার্জিকাল স্ট্রাইক ও ২০১৯ সালের বালাকোটের বিমানহানা। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকাতেও তার প্রমাণ রেখেছেন আমাদের বীর জওয়ানরা।"
উপনিবেশিকতার মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার একাধিক উদ্যোগ নিয়েছে বলেও রবিবারের সভা থেকে দাবি করেন তিনি। বলেন, "এর মধ্যে ব্রিটিশদের তৈরি করা ১৫০০টি আইন বাতিল করার পাশাপাশি ভারতীয় নৌসেনাকে অনুপ্রাণিত করার জন্য মারাঠা বীর ছত্রপতি শিবাজীর মূর্তি বসানো হয়েছে। রাজপথের নাম পরিবর্তন করে কর্তব্যপথ রাখা হয়েছে। ইন্ডিয়া গেটে বসানো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিশাল বড় মূর্তি।"
রাজনাথ সিংয়ের কথায়, "জি-২০ সামিটের জন্য পদ্মফুল লোগো হিসেবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মানুষ বলছে এটা বিজেপির প্রতীক। এই ধরনের কথার একটা সীমা থাকা উচিত। ১৯৫০ সালে ভারতের সংস্কৃতির প্রতীক হিসেবে পদ্মকে জাতীয় ফুল ঘোষণা করা হয়। ১৮৫৭ সালে স্বাধীনতা সংগ্রামীরা একহাতে রুটি ও অন্য হাতে পদ্মফুল নিয়ে বিদ্রোহ করেছিলেন। তার কথা ওরা ভুলে গেছে।"
#WATCH | Defence Min says, "PM released logo for G20. Logo had a Lotus. People say it's BJP symbol. There's a limit! Lotus was declared national flower in 1950 as it's India's cultural symbol. In 1857 struggle, freedom fighters fought with roti in one hand & lotus in another..." pic.twitter.com/GmM6YMuFey
— ANI (@ANI) November 13, 2022