Photo Credits: Twitter/ Facebook

সিমলা: বৃহস্পতিবার বিকেলে সিমলা পৌরসভা নির্বাচনের ফলাফল (Shimla Municipal Corporation Elections Result) প্রকাশ পেতেই দেখা গেল বিধানসভা নির্বাচনের মতো এই ভোটেও কংগ্রেসের উপরই ভরসা রেখেছেন হিমাচল প্রদেশের (Himachal Pradesh) রাজধানীর মানুষ। তারই ফলস্বরূপ সিমলা পৌরসভার ৩৪টি ওয়ার্ডের (Out of the 34 wards) মধ্যে কংগ্রেস (Congress) জয়ী (wins) হয়েছে ২৪টি আসনে। আর তাদের থেকে ১৫ আসন কম পেয়েছে বিজেপি (BJP)। তারা জিতেছে মাত্র ৯টি ওয়ার্ডে। আর বাকি থাকা একটি ওয়ার্ডে জয়ী হয়েছে সিপিআই (এম) (CPI(M))। দলের জয়ের খবর পেতেই সিমলার রাস্তায় দলীয় পতাকা হাতে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় কংগ্রেস কর্মী ও সমর্থকদের।

এদিকে সিমলা পৌরসভা নির্বাচনে এত বড় জয়ের খবর পেয়ে এর জন্য শহরের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু (Himachal Pradesh CM Sukhvinder Singh Sukhu)। এপ্রসঙ্গে তিনি বলেন, "মিনি হিমাচল (Mini Himachal) হিসেবে পরিচিত সিমলার জনগণকে ধন্যবাদ জানাতে চাই আমি। গত ১০ বছরে এই প্রথম আমরা পৌরসভার নির্বাচনে এতবড় ঐতিহাসিক জয় পেয়েছি। মানুষ আমাদের প্রতি তাঁদের ভরসা দেখিয়েছেন এবং আমাদের তাঁদের পরিষেবা দিতেই হবে।"