Bharat Mandapam: দিল্লিতে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র 'ভারত মণ্ডপম'-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি, দেখুন ভিডিয়ো
বুধবার বিকেলে নয়াদিল্লির প্রগতি ময়দানে নতুন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ( 'ভারত মণ্ডপম'-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি।
নয়াদিল্লি: বুধবার বিকেলে নয়াদিল্লির (New Delhi) প্রগতি ময়দানে (Pragati Maidan) নতুন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (International Convention Centre) 'ভারত মণ্ডপম' (Bharat Mandapam)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi)।
দেখুন ভিডিয়ো:
#WATCH | PM Narendra Modi inaugurates International Convention Centre-Bharat Mandapam, in Pragati Maidan, Delhi pic.twitter.com/6GiUXFjcBB
— ANI (@ANI) July 26, 2023
এই উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের (Cultural performances) আয়োজন করা হয়েছিল নতুন ওই কেন্দ্রে। অত্যাধুনিক এই সম্মেলন কেন্দ্রের ভিডিয়ো সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে পোস্ট হওয়ার পর তা দেখে মোহিত হয়েছেন নেটিজেনরা। এই ধরনের কেন্দ্র ভারতে তৈরি হয়েছে বলে অনেকে গর্বিত বলেও জানিয়েছেন।
#WATCH | Cultural performances underway at new ITPO complex 'Bharat Mandapam' in Delhi
PM Narendra Modi inaugurated the complex today. pic.twitter.com/M72XrGtOJI
— ANI (@ANI) July 26, 2023
আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Union Ministers Piyush Goyal), ডঃ জিতেন্দ্র সিং (Dr Jitendra Singh), বলিউড অভিনেতা আমির খান (actor Aamir Khan)-সহ বিশিষ্ট ব্যক্তিরা ( dignitaries)। উদ্বোধনের পর এই সম্মেলন কেন্দ্রে হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন তাঁরা। আরও পড়ুন: বান্দিপোরা থেকে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি
#WATCH | PM Narendra Modi inaugurates new ITPO complex 'Bharat Mandapam' in Delhi pic.twitter.com/igBT229O5U
— ANI (@ANI) July 26, 2023
(The above story first appeared on LatestLY on Jul 26, 2023 08:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

