Donald Trump, Narendra Modi (Photo Credit: ANI/X)

PM Modi Responds to President Trump: শুল্ক যুদ্ধের মাঝে নরম হয়ে ফের ভারতে কাছাকাছি আসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর ট্রাম্পের বন্ধুত্বের হাত বাড়ানোর পরই দ্রুত জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ট্রাম্পকে কৃতজ্ঞতা জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। এক এক্স বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখলেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে ইতিবাচক মূল্যায়নের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমি সেই অনুভূতিকে সম্পূর্ণভাবে ভাগ করি। ভারত ও আমেরিকা যুক্তরাষ্ট্রে মধ্যে একটি ইতিবাচক ও ভবিষ্যতমুখী সব দিক জুড়ে বিশ্বব্যাপী কৌশলগত সহযোগিতা রয়েছে।"

প্রধানমন্ত্রী মোদী এদিন বোঝালেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ভারত-মার্কিন বন্ধুত্বকে দেখছেন, তিনিও ঠিক তেমনভাবেই ভারতও একইভাবে আগ্রহী। মোদীর দিকে হাত বাড়িয়ে ট্রাম্প বললেন,"আমি সব সময় প্রধানমন্ত্রী মোদীর বন্ধু থাকবো। উনি দারুণ প্রধানমন্ত্রী। উনি দারুণ। কিন্তু উনি এখন যা করছেন তার আমি পছন্দ করছি না।" এর আগে গত কয়েক মাসে বারবার ট্রাম্প বলেছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ তিনি বাণিজ্য চুক্তির ভয় দেখিয়ে বন্ধ করেছেন। শুল্ক ঘোষণার আগেও বারবার ভারতকে আক্রমণ করেছিলেন। কিন্তু একবার ট্রাম্পকে সরাসরি জবাব দেননি মোদী। কিন্তু ট্রাম্পের দিক থেকে বন্ধুত্বের বার্তা আসতেই দ্রুত সাড়া দিলেন ভারতের প্রধানমন্ত্রী।

দেখুন কী বললেন প্রধানমন্ত্রী মোদী

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, "আমি সব সময় প্রধানমন্ত্রী মোদীর বন্ধু থাকবো। উনি দারুণ প্রধানমন্ত্রী। উনি দারুণ। কিন্তু উনি এখন যা করছেন তার আমি পছন্দ করছি না। ভারত-আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক দারুণ আছে। এটা নিয়ে চিন্তার কিছু নেই। মাঝে মাঝে শুধু কিছু মুহূর্ত আসে, যখন সব কিছুই কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়।"

দেখুন মোদীর সঙ্গে বন্ধুত্ব নিয়ে এদিন কী বলেছিলেন ট্রাম্প

রাশিয়ার থেকেই তেল কিনবো, ভারতের বিদেশমন্ত্রক সরাসরি আবারও এমন কথা ঘোষণার পর ট্রাম্প কি পিছু হটছেন? তিয়ানজিনে এসসিও-র বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বকে এক ফ্রেমে দেখে তাহলে কি ট্রাম্প উদ্বিগ্ন? গতকালই সোশ্যাল মিডিয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছিলেন,"মনে হচ্ছে, আমরা ভারত আর রাশিয়াকে গভীরতম, অন্ধকারতম চিনে হারিয়ে ফেলেছি। ওদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক, এই কামনা করি।"