Narendra Modi. File Photo, Photo Credits: ANI

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৬ অক্টোবর) অন্ধ্রপ্রদেশ সফরে যাচ্ছেন। ওই দিন কুর্নুলে এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলি শিল্প, বিদ্যুৎ সঞ্চালন, সড়ক, রেলপথ, প্রতিরক্ষা উৎপাদন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস-সহ একাধিক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত।

একগুচ্ছ কর্মসূচির ফাঁকে প্রধানমন্ত্রী শ্রীশৈলমের শ্রী ভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে পুজো ও দর্শন করবেন। ছত্রপতি শিবাজি মহারাজের ঐতিহ্য স্মরণে শ্রীশৈলমের শ্রী শিবাজি স্ফূর্তী কেন্দ্রও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকাল ১১:১৫ মিনিট নাগাদ নান্দিয়াল জেলার শ্রীশৈলমের শ্রীভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে পুজো ও দর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২:১৫ মিনিট নাগাদ তিনি শ্রীশৈলমের শ্রী শিবাজি স্ফূর্তী কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রী কুর্নুল যাবেন, যেখানে তিনি দুপুর ২:৩০ মিনিট নাগাদ প্রায় ১৩,৪৩০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।