SIR Procedure: মঙ্গল থেকেই রাজ্যে লাগু এসআইআর, তালিকায় নাম না থাকলে কী করতে হবে জানা আছে?

প্রথম ২০০২ সালে এসআইআর কার্যকর হয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন জানিয়েছে প্রথম দফার এসআইআর সফল হয়েছে।

SIR Procedure: মঙ্গল থেকেই রাজ্যে লাগু এসআইআর, তালিকায় নাম না থাকলে কী করতে হবে জানা আছে?
SIR (ছবিঃX)

নয়াদিল্লিঃ মঙ্গলবার থেকেই দেশের ১২ টি রাজ্যে চালু এসআইআর(SIR)। ৪ নভেম্ভর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসরা ভোটার তালিকা। আর ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে।

জানানো হয়েছে, ২০০২ সালের এসআইআর-এ যাঁদের নাম রয়েছে তাঁদের আর নতুন করে কোনও কাগজ জমা দিতে হবে না। যদি কারও নিজের নাম না থাকে তাহলে যদি বাবা-মায়ের নাম থাকে তাঁকেও কাগজ জমা দিতে হবে না। কমিশনের সাইটে গিয়ে ‘ম্যাচিং’ ভোটাররা নিজেরাই সমস্তটা করতে পারবেন।

যাঁদের বাবা-মায়ের নাম তালিকায় নেই তাঁরা জেলাশাসককে জানিয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের ফর্ম ৬, ফর্ম ৭ ও ফর্ম ৮ পূরণ করতে হবে। এর মধ্যে ফর্ম ৬ নতুন নাম সংযোজনের জন্য। ফর্ম ৭ তালিকা থেকে নাম সরানোর জন্য। আর ফর্ম ৮ ভোটার স্থানান্তকরণ বা কোনও সংশোধনের জন্য। প্রসঙ্গত, প্রথম ২০০২ সালে এসআইআর কার্যকর হয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন জানিয়েছে প্রথম দফার এসআইআর সফল হয়েছে।

 

(The above story first appeared on LatestLY on Oct 28, 2025 11:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).