WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, । আপাতত সমুদ্রও উত্তাল থাকবে। উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই অঞ্চলের মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উল্লেখ্য ভারতের আবহাওয়া দপ্তর এখন সমগ্র বঙ্গোপসাগর এবং আরব সাগরীয় উপকূল এলাকায় মৎস্যজীবীদের জন্য ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিতে থাকে। এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস আরো নিখুঁত ভাবে পৌঁছে খুব শীঘ্রই ডায়মন্ডহারবারে একটি এক্সপ্যান্ডেড রাডার বসাতে চলেছে ভারতীয় আবহাওয়া দপ্তর।মিশন মৌসম কর্মসূচির অঙ্গ হিসেবে সারা রাজ্যে ডপলার ওয়েদার র‍্যাডার নেটওয়ার্ক বিস্তার করতে উত্তরবঙ্গের মালদা অথবা জলপাইগুড়িতেও এই রাডার বসানো হবে বলে জানা গেছে।

আজ সকাল থেকে আকাশের মুখ ভার, শুক্রবার থেকে দুর্যোগের সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস যা চলবে রবিবার পর্যন্ত। শুক্রবারে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এ ছাড়াও বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শনিবারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।