শহর কলকাতায় রাতভোর বৃষ্টিতে চারিদিকে কমবেশি জল জমেছে। শুক্রবার মধ্য কলকাতার সেন্ট্রাল এভিনিউ-এর একাধিক গলিপথে হাঁটুজল। ফলে সমস্যার মুখে পড়েন অফিসকর্মীরা।মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশ যেমন আমহার্স্ট ষ্ট্রীট, ঠনঠনে কালিবাড়ী, ফিয়ার্স লেন,কলেজ ষ্টীটের কিছু অংশ, মুক্তারাম বাবু ষ্ট্রীট,উল্টোডাঙ্গা আনডার পাস, সেন্ট্রাল এ্যভেনিউ তে জল জমেছে । বৃষ্টির কারণে এজিসি বোস ফ্লাই ওভারে জল জমে গেছে।
প্রবল বৃষ্টিতে সল্টলেক এবং নিউ টাউনের অনেক রাস্তায় জল জমে গিয়েছে। কোথাও জলে গোড়ালি ডুবছে, কোথাও জল হাঁটুর কাছাকাছি। অফিসের সময়ে ওই সব রাস্তায় গাড়ি চলাচলেরও সমস্যা হচ্ছে। সল্টলেকের একাধিক ব্লকে জল জমেছে। একই দশা নিউ টাউনের মতো উপনগরীতেও। বিধাননগর পুরসভা ও এনকেডিএ–র দাবি, বিপুল বৃষ্টির কারণে এই দুর্ভোগ। জল নামাতে পাম্প বসানো হয়েছে।
এদিকে শহর কলকাতায় আজ সকাল ৬ টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ধাপা য়, ১০৭ মিলিমিটার। উল্টো ডাঙ্গায় ১০১ মিলিমিটার, মানিকতলা ৯৭ মিলিমিটার, পামার বাজার এলাকা ৮৬ মিলিমিটার,Topsia এলাকায় ৭৯ মিলিমিটার,ঠনঠনিয়া ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া শহরের অন্যান্য অংশে ওই সময়ে ৩৫ মিলিমিটার থেকে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে।
এদিকে বর্ষন জনিত কারণে গঙ্গার জলস্তর বৃদ্ধি র সম্ভাবনার প্রেক্ষিতে শহর কলকাতায় গঙ্গা সংলগ্ন সমস্ত লক গেট গুলি বেলা ১১ টা ৪৫ মিনিট থেকে দুপুর ৩ টে ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।
শহরে বর্ষণ জনিত জমা জল দ্রুত সরাতে পুরসভার সব কটি নিকাশি পাম্প চালু রাখা হয়েছে