Virat Kohli in Tears: ১৮টা বছর। হ্য়াঁ, ১৮টা বছর। কত কটাক্ষ, কত মিম, কত সমালোচনা শুনতে হয়েছে। কতবার বলা হয়েছে, তার আর আইপিএল (IPL 2025) জেতা হবে না। তিনি চুপ ছিলেন। ১৮টা বছর ধরে একটাই দলে থেকে অবশেষে আইপিএল জিতলেন বিরাট কোহলি। মঙ্গলবার আমেদাবাদে ফাইনালে শেষ বলটা হয়ে যেতেই আবেগে মাথা নিচু করে কেঁদে ফেললেন কোহলি। চোখে স্বপপূরণের জল নিয়েই সতীর্থদের সঙ্গে আনন্দ করতে থাকলেন। স্বপ্নপূরণের খুশিতে কাঁদতে কাঁদতে আবেগে স্ত্রী অনুষ্কা শর্মা-কে জড়িয়ে ধরলেন। অনুষ্কা মাথায় হাত বুলিয়ে কান্না থামানোর চেষ্টা করলেন। ছোটছেলের মত কোহলি কাঁদতে থাকলেন।
ডেভিলিয়ার্সকে আবেগে জড়িয়ে কাঁদলেন কোহলি
অনেক অনেক বছরের স্বপ্নপূরণের অপেক্ষার অবসান হলে বোধহয় মানুষ এমনই করে। অনুষ্কার পর আরসিবি-র প্রাক্তন সতীর্থ এবি ডেভিলিয়ার্সকে দেখে ছুটে গিয়ে আলিঙ্গন করলেন। ডেভিলিয়ার্সের সঙ্গে কতবার আইপিএল জয়ের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু অনেক সামনে গিয়েও সেটা হয়নি। আজ হল। ডেভিলিয়ার্স খেলা ছেড়ে কমেন্ট্রি বক্সে। বন্ধুকে ডেকে নিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন কোহলি। বারবার বললেন, এই আইপিএলটা যতটা আমার, যতটা বেঙ্গালুরু, যতটা সমর্থকদের, ততটা এবি ডেভিলিয়ার্সেরও। আজ, আমেদাবাদে কোহলির আবেগকে শব্দ দিয়ে বোঝানো অসম্ভব।
কোহলির স্বপ্নপূরণের কান্না
"This is as much yours as it is ours!" 🥹
KING KOHLI 🫂 ABD
Watch the winning moments 👉 https://t.co/GADoNt9URN on Star Sports Network & JioHotstar pic.twitter.com/zF9KHIVj0h
— Star Sports (@StarSportsIndia) June 3, 2025
কোহলির ক্য়াবিনেট-
ওয়ানডে বিশ্বকাপ: ২০১১
টি-২০ বিশ্বকাপ: ২০২৪
চ্যাম্পিয়ন্স ট্রফি: ২০১৩, ২০২৫
আইপিএল: ২০২৫