Uttar Pradesh: পর্নোগ্রাফি দেখে উত্তেজনার বশে পাশে ঘুমন্ত বোনকে ধর্ষণ, শ্বাসরোধ করে খুন, গ্রেফতার দাদা
রাতের বেলা দাদার সঙ্গেই ঘরে ঘুমাচ্ছিল বছর সতেরোর বোন। পাশে শুয়ে ফোনে পর্নোগ্রাফি ভিডিয়ো দেখছিল সঞ্জু। এরপরেই যৌন উত্তেজনার বশবর্তী হয়ে বোনকে ধর্ষণ করে সে।
লখনউ, ৬ ফেব্রুয়ারিঃ পর্নোগ্রাফি দেখে উত্তেজিত হয়ে নাবালিকা বোনকেই ধর্ষণ করলেন দাদা। ধর্ষণের কথা যদি বোন ফাঁস করে দেয় সেই ভয়ে শ্বাসরোধ করে বোনকে খুনের অভিযোগও উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কাসগঞ্জ এলাকায়। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশীদের মধ্যে। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে খবর, খুনের ঘটনাটি ঘটেছে ৩ তারিখ রাতে। সেদিন বাড়িতে অভিযুক্ত সঞ্জু (১৯) এবং তাঁর বোন ছাড়া আর কেউই ছিল না। বাবা মারা গিয়েছেন এক বছর আগেই। মায়ের সঙ্গেই থাকে দুই ছেলে মেয়ে। সেদিন মা এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল। রাতের বেলা দাদার সঙ্গেই ঘরে ঘুমাচ্ছিল বছর সতেরোর বোন। পাশে শুয়ে ফোনে পর্নোগ্রাফি ভিডিয়ো দেখছিল সঞ্জু। এরপরেই যৌন উত্তেজনার বশবর্তী হয়ে বোনকে ধর্ষণ করে সে। ধর্ষণের কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে নিজের হাতে বোনকে শ্বাসরোধ করে খুন করে পালায় সঞ্জু। সারারাত ওভাবেই পরে ছিল বোনের দেহ।
পরের দিন সকালে অভিযুক্তের কাকা রাধ্যেশ্যাম বাড়িতে এসে উদ্ধার করেন ভাগ্নির দেহ। এরপরেই তিনি পুলিশের কাছে সঞ্জুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ৫ তারিখ রাতে সঞ্জুকে খুঁজে বের করে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে প্রথমে অভিযোগের কথা অস্বীকার করলেও পরে বোনকে ধর্ষণ এবং খুনের কথা শিকার করে নেয় অভিযুক্ত।
(The above story first appeared on LatestLY on Feb 06, 2024 02:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

