Stock Market Manipulation: শেয়ার বাজারে দুর্নীতির অভিযোগে 'ইন্ডিয়া'র দুই শরিককে নিয়ে সেবি-র বাইরে বিক্ষোভ তৃণমূলের, বঞ্চিত কংগ্রেস

কংগ্রেসকে বাদ দিয়েই 'ইন্ডিয়া'র দুই প্রধান শরিক পাওয়ারের এনসিপি এবং উদ্ধবের শিবসেনার সাংসদের সঙ্গে নিয়ে মুম্বইয়ে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি-র অফিসের বাইরে জড়ো হয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে তৃণমূল।

Stock Market Manipulation: শেয়ার বাজারে দুর্নীতির অভিযোগে 'ইন্ডিয়া'র দুই শরিককে নিয়ে সেবি-র বাইরে বিক্ষোভ তৃণমূলের, বঞ্চিত কংগ্রেস
TMC, UBT, NCP leaders protest outside SEBI (Photo Credits: ANI)

মুম্বই, ১৮ জুনঃ শেয়ার বাজারে কেলেঙ্কারির (Stock Market Manipulation) অভিযোগে ইন্ডিয়া জোটের দুই শরিক শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনার সাংসদদের নিয়ে সেবি-র অফিসের বাইরে বিক্ষোভ কর্মসূচি শুরু করল তৃণমূল। লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা এবং ফল প্রকাশের পর শেয়ার বাজারে যে চরম উত্থান-পতনের সাক্ষী থেকেছে বিনিয়গকারীরা তার বিস্তর তদন্তের দাবি জানিয়ে আগেই সেবি-কে চিঠি লিখেছিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মুম্বইয়ে এসে প্রথমেই শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলের প্রতিনিধি দল। দলে রয়েছেন সাররিকা ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে ও প্রতিমা মণ্ডল। কংগ্রেসকে বাদ দিয়েই 'ইন্ডিয়া'র দুই প্রধান শরিক পাওয়ারের এনসিপি এবং উদ্ধবের শিবসেনার সাংসদের সঙ্গে নিয়ে মুম্বইয়ে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি-র অফিসের বাইরে জড়ো হয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে তৃণমূল (TMC)।

তৃণমূলের মত রাহুল গান্ধীও বুথ ফেরত সমীক্ষা এবং ভোটের ফলাফল ঘোষণার পর শেয়ার বাজার ওঠানামার বিষয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেসকে বাদ দিয়ে 'ইন্ডিয়া'র বাকি দুই শরিককে নিয়ে সেবি-র কাছে পৌঁছতে চাইছে ঘাসফুল। যাকে রাজনৈতিক মহল, 'জোটের মধ্যে জোট' বলে ব্যাখা করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা তৃণমূলের 'কংগ্রেস অ্যালার্জি'কে আরও স্পষ্ট করে দিয়েছে।

সেবি-র অফিসে বাইরে বিক্ষোভ... 

যদিও নতুন করে তৃণমূল নেতৃত্বের কংগ্রেস অ্যালার্জির কারণ হিসাবে দলের সূত্রে খবর, লোকসভা ভোটের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে ফোনে মোবাইল বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর বার্তার কোন জবাব দেননি কংগ্রেস সাংসদ। যার ফলে কংগ্রেসের প্রতি ক্ষুণ্ণ হয়েছেন তৃণমূল নেত্রী।

(The above story first appeared on LatestLY on Jun 18, 2024 02:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).