Karnataka Viral Man: ভাত ডাল নয়, রোজ ইঞ্জিনের পোড়া তেল খেয়ে দিব্যি বেঁচে রয়েছেন এই ব্যক্তি

সম্প্রতি সকলের নজর কেড়েছেন ওই ব্যক্তি। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে তাঁর ভিডিয়ো।

Karnataka Viral Man: ভাত ডাল নয়, রোজ ইঞ্জিনের পোড়া তেল খেয়ে দিব্যি বেঁচে রয়েছেন এই ব্যক্তি
ওয়েল কুমার (ছবিঃএক্স)

নয়াদিল্লিঃ ভাত-ডাল নয় রোজ ইঞ্জিনের পোড়া তেল (Engine Oil) খেয়ে বেঁচে রয়েছেন কর্ণাটকের এক বাসিন্দা। সম্প্রতি সকলের নজর কেড়েছেন ওই ব্যক্তি। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে তাঁর ভিডিয়ো। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ওয়েল কুমার। কর্ণাটকের শিবামোগা জেলার বাসিন্দা তিনি।একটি ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করা হয়েছে, সাত থেকে আটদিন টানা ইঞ্জিনের পোড়া তেল পান করে বেঁচে থাকেন তিনি। রোজ প্রায় ৭ থেকে ৮ লিটার তেল পান করেন তিনি। এর পাশাপাশি খাদ্যতালিকায় থাকে চা। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁকে অন্যান্য খাবার খেতে বললেও প্রত্যাখ্যান করছেন তিনি।

জানা গিয়েছে, বছরের পর বছর এই বিষাক্ত পোড়া তেল পান করলেও কখনও অসুস্থ হননি ওয়েল কুমার। কখনও ভর্তি হতে হয়নি হাসপাতালে। এভাবে দিনের পর দিন পোড়া তেল খেয়ে দিব্যি রয়েছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, ভগবান আয়াপ্পাকে ভীষণভাবে বিশ্বাস করেন তিনি। তাঁর বিশ্বাস ভগবানই তাঁকে বাঁচিয়ে রেখেছেন।

ইঞ্জিনের পোড়া তেল কতটা বিপজ্জনক?

এই তেলে রয়েছে পেট্রোলিয়াম-ভিত্তিক পণ্য। যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই তেলের সরাসরি প্রভাব পড়ে ফুসফুস ও শ্বাসযন্ত্রের উপর। এছাড়া এই তেলের প্রভাবে মস্তিষ্ক ও স্নায়ুরও ক্ষতি হয়। পাশাপাশি ক্ষতি হতে পারে হৃদপিণ্ডের।

ভাত ডাল নয়, রোজ ইঞ্জিনের পোড়া তেল খেয়ে দিব্যি বেঁচে রয়েছেন এই ব্যক্তি

(The above story first appeared on LatestLY on Sep 18, 2025 03:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).