প্রচারের মাঝে ক্ষনিকের বিরতি। তারমাঝেই মধ্যাহ্নভোজন সেরেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। খাওয়ার মধ্যে ছিল রুটি এবং মাছ। আর তাই দেখে ক্ষেপে লাল বিজেপির নেতা কর্মীরা। নবরাত্রির সময় কীভাবে একজন জনপ্রতিনিধি মাছ, মাংস খেতে পারেন সেই প্রশ্ন তোলেন তাঁরা। এই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন খোদ লালুপুত্র। তিনি বললেন, "বিজেপি কখনই চাকরি, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এইসব নিয়ে কথা বলেন না। বরং ধর্ম নিয়ে যখন কোনও ইস্যু আসে তখনই এরা ঝাঁপিয়ে পড়ে। আর ওই ভিডিওটি ৮ এপ্রিলের। ফলে সেই সময় নবরাত্রির ব্যাপার ছিল না"।