Karnataka Shocker: রিটার্নিং অফিসার ও তাঁর দলের উপর হামলা, ব্যালট পেপার সহ ল্যাপটপ ও মোবাইল ছিনতাই
রামানাগাড়া জেলার মাগাদি তালুকে এক রিটার্নিং অফিসার ও তাঁর দলের উপর হামলা।
কর্ণাটক : রামানাগাড়া জেলার মাগাদি তালুকে এক রিটার্নিং অফিসার ও তাঁর দলের উপর হামলা। গত বুধবার রামনগর জেলার (Ramanagara District) দুধ উৎপাদক ইউনিয়নের পরিচালক নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে যাচ্ছিলেন, যাওয়ার পথে চারজন দুষ্কৃতী তাঁদের ওপর আক্রমণ করে। দুষ্কৃতীরা গাড়ি থেকে জোর করে ব্যালট পেপার, দুটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অফিসার ব্যালট পেপার ফেরত নেওয়ার চেষ্টা করে কিন্তু দুষ্কৃতীরা একটি স্যান্ট্রো গাড়িতে করে পালিয়ে যায়। এক মহিলা অফিসারকেও তারা তাদের গাড়ি দিয়ে আঘাত করে।
দেখুন
Karnataka | The Returning officer and his team who were in Magadi taluk of Ramanagara district to conduct elections of Hullenahalli milk producers’ cooperative society were robbed and attacked by four unknown people on 27th September. 250 ballot papers and two laptops were robbed… pic.twitter.com/oevmjVPiLw
— ANI (@ANI) September 28, 2023
মাগদির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসপি) কে এম প্রবীণ কুমার এইচটি কে বলেন, ‘মাগাদি পুলিশ সীমানার অধীনে নির্বাচনে এটি প্রথম ঘটনা। আমরা ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৯৩ (ডাকাতি) এবং ৩৫৩ (সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা) দেওয়ার অধীনে মামলা নথিভুক্ত করেছি।’
(The above story first appeared on LatestLY on Sep 29, 2023 11:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

