নয়াদিল্লিঃ একই গ্রামের (Village) বাসিন্দাদের মধ্যে বিয়ে নয়, এবার এমনই নিদান দিল পঞ্জাবের(Punjab) বিভিন্ন গ্রাম পঞ্চায়েত। একই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিয়ে হলে নানা সমস্যা তৈরি হয় বলে এই ব্যাপারে যুক্তি পঞ্চায়েতগুলির। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ‘লাভ ম্যারেজের’ বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে এই গ্রাম পঞ্চায়েতগুলি। জারি করা হয়েছে নির্দেশ।
একই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিয়ে নয়, নিদান দিল পঞ্জাবের গ্রাম কিছু গ্রাম পঞ্চায়েত
জানা গিয়েছে, গত কয়েকদিন আগে পঞ্জাবের ঘাল কালান এলাকার এক যুবক গ্রামেরই এক তরুণীকে নিয়ে পালিয়ে যায়। বিয়েও করে ওই যুগল। এর জেরে নিগৃহীত হতে হয় ওই যুবকের মজুগল।ছেলের এই কর্মকাণ্ডের জন্য গ্রাম ছাড়তে বাধ্য হয় তাঁরা। এই নিয়ে অভিযোগ দায়ের করার পরই গোটা ঘটনায় হস্তক্ষেপ করে মহিলা কমিশন। আর এরপরই একজোট হয় গ্রাম পঞ্চায়েতগুলি। সিদ্ধান্ত নেওয়া হয় একই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিয়ে হলে নিকটবর্তী গ্রামেও তাঁদের থাকতে দেওয়া হবে না। এমনকী ওই পরিবারকে কোনওরকম সাহায্য করতে পারবেন না কেউ। সামাজিক ভাবে তাঁদের বয়কট করা হবে। এই প্রসঙ্গে ভাটিন্ডা, মানকপুর শরিফ, আনোখপুরার মতো পঞ্চায়েতগুলি দাবি একই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিয়ে হলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তাই এই বিয়ে নিষিদ্ধ করার সিদ্ধান্ত। গ্রামের সম্প্রীতি বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে দাবি দলবীর সিং নামে এক গ্রাম পঞ্চায়েত প্রধানের।
এই রাজ্যে থাকলে একই গ্রামের বাসিন্দাকে বিয়ে করা নিষেধ, কিন্তু কেন এই নিয়ম?
A village in Punjab’s Mohali district has ignited controversy after its gram panchayat passed a resolution banning love marriages without family or community consent.
The decision by the gram panchayat of Manakpur Sharif, located just 10 kilometers from Chandigarh, has drawn… pic.twitter.com/3iPNTkESQI
— IndiaToday (@IndiaToday) August 5, 2025