Madhya Pradesh: নৃশংস! সাইকেলের চেন গলায় বেঁধে নাবালককে খুন, খুনের আগে পাথর দিয়ে মাথা থেঁতলে দিল খুনি
সাইকেলের চেন দিয়ে শ্বাসরোগ করে মারার সময়ে ওই যুবক চিৎকার চেঁচামেচি করায় তাঁর চিৎকার থামানোর জন্যে পাশে পরে থাকা একটা বড় ইটের তাল তুলে এনে মাথায় মেরে মেরে মাথা থেঁতলে দেওয়া হয়।
সেওনি, ১৬ মেঃ নাবালকের হাতে নৃশংস মৃত্যু অপর এক নাবালকের। মধ্যপ্রদেশের সেওনি জেলায় ১২ বছরের এক নাবালক খুন করেছে ১১ বছরের নাবালক। খুনের নৃশংসতায় গ্রামবাসীর গা শিউরে ওঠার জো। সাইকেলের চেন দিয়ে গলায় ফাঁস দিয়ে আদলা ইটের সাহায্যে মাথা থেঁতলে শেষে ছুরি দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ।
খুনের ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায়, অতীতের কোন শত্রুতার বশবর্তী হয়ে এমন কাণ্ড ঘটিয়েছে ১১ বছরের ওই অভিযুক্ত। খুনের পুরো পরিকল্পনাই আগে থেকে সাজিয়ে রেখেছিল সে। রবিবার রাতে অভিযুক্ত এবং তাঁর আরও দুই বন্ধু মিলে ডেকে পাঠায় ১২ বছরের পঅ নাবালককে। সেওনি জেলা থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে মাগরকথা গ্রামে নিয়ে গিয়ে তাঁকে খুন করে ১১ বছরের নাবালক। নাবালকের খুনের নির্মমতায় সিরিয়াল কিলারদের ছাপ রয়েছে বলে জানান এক পুলিশ আধিকারিক।
পুলিশ সূত্রে খবর, সাইকেলের চেন দিয়ে শ্বাসরোগ করে মারার সময়ে ওই যুবক চিৎকার চেঁচামেচি করায় তাঁর চিৎকার থামানোর জন্যে পাশে পরে থাকা একটা বড় ইটের তাল তুলে এনে মাথায় মেরে মেরে মাথা থেঁতলে দেওয়া হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে প্লাস্টিকের ব্যাগে তরুনের মৃতদেহ ভরে বাড়ির কাছে এক ঢিবিতে ফেলে রাখে অভিযুক্ত।
রক্ত মাখা ওই প্লাস্টিকের ব্যাগ চোখে পড়ে যায় এক মহিলার। তিনি খবর দেন পুলিশে। পুলিশ এসে প্লাস্টিকের ব্যাগ থেকে উদ্ধার করে ১২ বছরের তরুণের রক্তাক্ত মৃতদেহ। অভিযুক্ত তিন জনের বয়স ১১, ১৪, ১৬। তিন অভিযুক্তই গ্রেফতার হয়েছে। ইতিমধ্যেই আদালত তাঁদের ১৪ দিনের জন্যে সংশোধনাগারে রাখার নির্দেশ নিয়েছে।
(The above story first appeared on LatestLY on May 16, 2023 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

