নয়া দিল্লি, ১৯ জুনঃ লোকসভা ভোটের দু সপ্তাহ পার হতে না হতেই দলবদল। মঙ্গলবার 'হাত' ছেড়েছেন হরিয়ানা কংগ্রেসের প্রভাবশালী বিধায়ক কিরণ চৌধুরী (Kiran Choudhry)। চব্বিশের ভোটে হরিয়ানায় অপ্রত্যাশিতভাবে ভালো ফল করেছে কংগ্রেস (Congress)। তার উপর কয়েক মাসে পরেই সেখানে বিধানসভা নির্বাচন। এমন পরিস্থিতিতে কংগ্রেস ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন কিরণ। এদিনই নিজের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেস জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি লিখেছেন হরিয়ানার বিধায়ক। বুধবার সকাল সকাল তিনি পৌঁছে গেলেন দিল্লিতে বিজেপির দলীয় অফিসে। আজই তিনি পদ্ম পতাকা হাতে তুলে নেমেন বলে জানা যাচ্ছে।
কংগ্রেস বিধায়কের 'হাত' ছেঢ়ে পদ্মে পা দেওয়া নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির ব্যাখা, 'কংগ্রেস জুড়ে পরিবারবাদ চলছে। প্রবীণ নেতারা সেখানে দমবন্ধ অনুভব করছেন। হরিয়ানায় কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা তাঁর ছেলেকে তুলে ধরতে ব্যস্ত তেমনই গোটা কংগ্রেস রাহুল গান্ধীকে তুলে ধরতে মত্ত'। দলের মধ্যে এইভাবে পরিবারবাদ চলতে থাকলে এক সময়ে দলটাই শেষ হয়ে যাবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।
দেখুন...
#WATCH | On Kiran Choudhry's resignation from Congress, Haryana CM Nayab Singh Saini says, "...There is 'parivarvaad' in Congress. Several other senior Congres leaders feel suffocated in the party. Bhupinder Singh Hooda is busy in launching his son, similar to how Congress is… pic.twitter.com/N9Knm99NLq
— ANI (@ANI) June 19, 2024
এদিকে কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলি উভয় আসনে জিতেছেন রাহুল গান্ধী। স্বাভাবিকভাবে তাঁকে একটি আসন থেকে পদত্যাগ করতে হত। তাই দলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রায়বরেলিতে সাংসদ থেকে ওয়েনাড় ছাড়বেন রাহুল। ওই কেন্দ্রে প্রার্থী হলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। উপনির্বাচনে ওয়েনাড় কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা জিতলে সংসদে গোটা গান্ধী পরিবারই যোগ দেবেন। রাজ্যসভায় ইন্দিরা গান্ধী এবং লোকসভার রাহুল এবং প্রিয়াঙ্কা।