জল যন্ত্রণা ক্রমাগত বাড়ছে রাজধানী দিল্লিতে। এই অবস্থায় শাসক-বিরোধী একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত। দিনকয়েক আগে এই রাজনৈতিক দোষারোপের কারণেই দিল্লি জল বোর্ডের দফতরে হামলা চালায় আমজনতা। তবে এতকিছুর পরেও সমস্যা মেটার নাম নেই। আপ সরকারের অভিযোগ হরিয়ানা, উত্তরপ্রদেশের মতো বিজেপিশাসিত রাজ্যগুলি যমুনার জল না ছাড়ার কারণে জলের অভাব দেখা দিয়েছে দিল্লিতে। এই অবস্থায় শুক্রবার জংপুরা এলাকায় অনশনে বসেছেন আপ মন্ত্রী আতিশি মারলেনা। আতিশির নেতৃত্বে হওয়া এই অনশনে যোগ দিয়েছেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, সুনীতা কেজরিওয়াল সহ একাধিক আপ নেতৃত্বসহ কর্মী সমর্থকেরা।
তবে এই সভা থেকে ঢিলছোড়া দুরত্বেই ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা। জানা যাচ্ছে জংপুরা এলাকায় সভাস্থল থেকে কিছুটা দূরে বৈদ্যুতিক তারে আচমকাই আগুন লাগে। ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে দমকল বিভাগ। সেই কারণেই আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে। তবে বিকট শব্দে আগুন লাগার কারণে ওই এলাকায় পথচলতি অনেক মানুষই আতঙ্কিত হয়ে পড়েন। কী কারণে এই আগুন লাগলো তা এখনও জানা যায়নি। তবে হাই পাওয়ারের এই তার যদি সভামঞ্চের আশেপাশে পড়ত তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটত বলে আশঙ্কা প্রকাশ করেছেন দমকল আধিকারিকরা। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা গিয়েছে।
VIDEO | Delhi water crisis: Here’s what Delhi Minister Atishi (@AtishiAAP) said as she began her indefinite fast.
“As the Jal Minister, I have tried all possibilities but after not finding any route of this problem, I have decided to do a ‘satyagraha’. I will sit on an… pic.twitter.com/HP2cuOh40H
— Press Trust of India (@PTI_News) June 21, 2024
এদিকে এই ঘটনার খবর গিয়েছে আপ নেতৃত্বের কাছেও। তাঁরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে গিয়েছেন বলে খবর। সেই সঙ্গে কর্মী সমর্থকদের আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন। এদিকে জলের সমস্যা যতদিন কেন্দ্র সরকার না মেটাবে ততদিন এই অনশন চালাবেন বলে হুশিয়ারি দিয়েছেন মন্ত্রী আতিশি মারলেনা।