Electrocution Death n Kolkata on 23.10.25: জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নিয়ে রাজ্য, কলকাতা পুরসভা ও সিইএসসি-র কাছে রিপোর্ট তলব হাই কোর্টের
সোমবার রাতের বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয়েছে মোট ৯ জনের। সেই ঘটনায় এবার রাজ্য, কলকাতা পুরসভা ও সিইএসসি-র কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। আগামী ৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। সেখানেই সব প্রশ্নের জবাব দিতে হবে।
প্রবল বৃষ্টিতে মঙ্গলবার যাদবপুর, পার্কসার্কাস, তারাতলা, একবালপুর, ভবানীপুর-সহ সর্বত্র ছিল জলে টইটম্বুর। এই জমা জলই মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল। মোমিনপুর, নেতাজিনগর, ঠাকুরপুকুর-সহ একাধিক এলাকায় মোট মৃত্যু হয় ৯ জনের। সেই ঘটনায় হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার শুনানি ছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। বিচারপতি জানিয়েছেন, ক্ষতিপূরণ নিয়ে কী ভাবছে রাজ্য, তা জানাতে হবে রিপোর্টে। নিকাশি ব্যবস্থা নিয়ে রিপোর্ট দিতে হবে পুরসভাকে। দুর্ঘটনা এড়াতে কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে হবে সিইএসসি- কে।
একরাতের দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মৃত ১১। ঘটনায় রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। রাজ্য, পুরসভা এবং CESC-র কাছে রিপোর্ট তলব। আগামী ৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। ক্ষতিপূরণ নিয়ে কী ভাবছে রাজ্য ? নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভা কী করছে? দুর্ঘটনা এড়াতে কী পদক্ষেপ নিয়েছে… pic.twitter.com/J2imikrUPH
— Republic Bangla (@BanglaRepublic) September 25, 2025
(The above story first appeared on LatestLY on Sep 25, 2025 04:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

