Karnataka: কর্ণাটকে রবিনসন স্ট্রিটের ছায়া, ৪ দিন ধরে মেয়ের দেহ আঁকড়ে রইলেন মা
চারদিন ধরে মেয়ের মৃতদেহ আগ্লে রইলেন মা। মঙ্গলবার সকালে বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) মান্ডিয়া জেলায়।
মান্ডিয়া, ৩১ মে: চারদিন ধরে মেয়ের মৃতদেহ আগ্লে রইলেন মা। মঙ্গলবার সকালে বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) মান্ডিয়া জেলায়। পুলিশ জানিয়েছে, স্থানীয় হালাহাল্লি গ্রামের বাসিন্দা বৃদ্ধা নাগাম্মা। পচা গন্ধ পেয়ে স্থানীয়রা যখন নাগাম্মার বাড়ির দরজা খুলে ভিতরে ঢোকেন তখন দেখা যায়, মেয়ের পচনশীল মরদেহের পাশে ঘুমিয়ে আছেন ওই বৃদ্ধা।
জানা গেছে, বাড়িতে কয়েকদিন আগে মেয়ে রূপার মৃত্যু হলে কাউকেই বিষয়টি জানাননি নাগাম্মা। বরং ভিতর থেকে বাড়ির দরজা বন্ধ করে মেয়ের মরদেহের সঙ্গে থাকতে চেয়েছিলেন তিনি। এদিকে পচাগন্ধে প্রতিবেশীরা প্রথমে পাত্তা দেয়েনি। সকলের মনে হয়েছিল ইঁঁদুর মরেছে। কিন্তু প্রতিবেশীদের সন্দেহ দানা বাঁধতে শুরু করে, যখন সকলেই খেয়াল করেন, এত বাজে গন্ধ বেরনোর পরেও রূপা বা নাগাম্মা কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। রূপাকে ফোন করেও কোনও উত্তর মেলেনি।
উল্লেখ্য, বিয়ের ১০ বছর পরে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্চেদ হয়ে গেলে রূপা তাঁর মায়ের কাছে ফিরে এসেছিলেন। তবে কী কারণে রূপার মৃত্যু হয়েছে, তা এখনও পুলিশ জানতে পারেনি।
(The above story first appeared on LatestLY on May 31, 2022 04:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

