KD Singh Arrested: ১৬ জানুয়ারি পর্যন্ত ইডি হেপাজতে কেডি সিং

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কেডি সিংকে ১৬ জানুয়ারি পর্যন্ত ইডি হেপাজতে পাঠাল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট। আর্থিক তছরূপের মামলায় দিল্লি থেকে আজ গ্রেপ্তার করা হয় অ্যালকেমিস্টের কর্ণধার প্রাক্তন সাংসদ কেডি সিংকে (KD Singh)। গতকাল কেডি সিংকে দিল্লিতে ইডির দপ্তরে সাড়ে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদে চলে। পরে তাঁর বক্তব্যে অনেক অসঙ্গতি মেলায় আজ ফের তাঁকে জেরা করা হয়। এর পরেই সিবিআই কেডি সিংকে গ্রেপ্তার করে।

KD Singh Arrested: ১৬ জানুয়ারি পর্যন্ত ইডি হেপাজতে কেডি সিং
কেডি সিং (Photo: PTI)

নতুন দিল্লি, ১৩ জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কেডি সিংকে ১৬ জানুয়ারি পর্যন্ত ইডি হেপাজতে পাঠাল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট। আর্থিক তছরূপের মামলায় দিল্লি থেকে আজ গ্রেপ্তার করা হয় অ্যালকেমিস্টের কর্ণধার প্রাক্তন সাংসদ কেডি সিংকে (KD Singh)। গতকাল কেডি সিংকে দিল্লিতে ইডির দপ্তরে সাড়ে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদে চলে। পরে তাঁর বক্তব্যে অনেক অসঙ্গতি মেলায় আজ ফের তাঁকে জেরা করা হয়। এর পরেই সিবিআই কেডি সিংকে গ্রেপ্তার করে।

সারদা, রোজভ্যালির আর্থিক দুর্নীতির সময়েই অ্যালকেমিস্টের দুর্নীতি প্রকাশ্যে আসে। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে অনেক দিনেই ইডির নজরে ছিলেন তৃণমূলের এই প্রাক্তন সাংসদ। ইডি সূত্রের খবর, ২৩৯ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে অ্যালকেমিস্টের কর্ণধারের বিরুদ্ধে। বাজার থেকে অন্যায় ভাবে টাকা ১ হাজার কোটি টাকা তুলেছিলেন তিনি। সারদা বা রোজভ্যালির মতোই এই সংস্থাও আমানতকারীকে জমা অর্থের দ্বিগুণ টাকা খুব তাড়াতাড়ি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সারদা, রোজভ্যালি কাণ্ড, ফাঁস হওয়ার পরেই অ্যালকেমিস্টের উপরে নজর পড়ে ইডির। এদিন প্রিভেনশন অ্যান্ড করাপশন অ্যাক্টে অ্যালকেমিস্টের কর্ণধারকে তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। আরও পড়ুন: KD Singh Arrested: আর্থিক কেলেঙ্কারির মামলায় দিল্লিতে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিং

একুশের নির্বাচনের আগে চিটফান্ড মামলায় তৃণমূলের প্রাক্তন সাংসদের গ্রেপ্তারি ঘিরে পারদ চড়ছে বঙ্গ রাজনীতির। একদিন মাননীয়া তাঁকে আদর করে বাংলার রাজনীতিতে নিয়ে এসেছিলেন, বলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তৃণমূল কংগ্রেস বহিরাগতকে নিয়ে এসে সাংসদ করিয়েছিল, এমন অভিযোগ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। জবাবে সৌগত রায় বললেন, শমীক ভট্টাচার্য কী বলছে তাতে আমরা মাথা ঘামাই না। কেডি সিং যখন আমাদের রাজনীতিতে ছিল তখন পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে কোনও ভূমিকা পালন করেননি। যা এখন বিজেপির বহিরাগতরা করছেন। আর বহুদিন কেডি সিংয়ের পার্টির যোগাযোগ নেই। ও এখন তৃণমূলের সাংসদও নয়।

(The above story first appeared on LatestLY on Jan 13, 2021 04:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).