Cloudburst In Uttarakhand: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় উত্তরাখন্ডে, ভেসে গেল ঘর,দোকান
দেরাদুন, ১১ মে: ফের মেঘভাঙা (Cloudburst) বৃষ্টিতে ভাসল উত্তরাখন্ড৷ দেরাদুন থেকে ১৫০ কিলোমিটার দূরে দেবপ্রয়াগের তেহরি জেলায় মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টির জেরে আতঙ্ক ছড়ায়৷ ওই ঘটনার জেরে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি বলে জানানো হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে৷ তবে বিপর্যয় মোকাবিলাকারী দল দেবপ্রয়াগের উদ্দেশে রওনা দিয়েছে বলে খবর৷
জানা যাচ্ছে, মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ উত্তরাখন্ডের (Uttarakhand) দেবপ্রয়াগের তেহরি জেলায় মেঘভাঙা বৃষ্টি শুরু হয়৷ যার জেরে তেহরি জেলায় একের পর এক দোকান, ঘর ভেসে যেতে শুরু করে৷ উত্তরাখন্ডের পুলিশ (Police) প্রধান অশোক কুমার জানান, তাঁরা হতাহতের খবর পাননি৷ বিপর্যয় মোকাবিলাকারী দল দেবপ্রয়াগের উদ্দেশে রওনা দিয়েছে৷
আরও পড়ুন: Goa Hospital: করোনা আক্রান্ত ২৬ জনের মৃত্যু, মর্মান্তিক ছবি গোয়ার হাসপাতালে
Cloudburst was reported at 5 pm today. Around 12-13 shops and several other properties have been damaged. Since most of these shops were closed due to lockdown, no casualty has been reported yet. Water level is on the rise here, rescue operation underway: MS Rawat, SHO Devprayag pic.twitter.com/GyMxnNzelq
— ANI (@ANI) May 11, 2021
লকডাউনের জেরে গোটা দেশের সঙ্গে উত্তরাখন্ডেও দোকানপাট সব বন্ধ৷ ফলে হতাহতের খবর মেলেনি৷ নদীর জলস্তর বেড়ে গিয়েছে হঠাৎ করে৷ ফলে প্রশাসনের কপালে চিন্তার ভাজ পড়তে শুরু করেছে৷
(The above story first appeared on LatestLY on May 11, 2021 08:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

