Goa Hospital: করোনা আক্রান্ত ২৬ জনের মৃত্যু, মর্মান্তিক ছবি গোয়ার হাসপাতালে
পানাজি, ১১ মে: অন্ধ্রপ্রদেশের (AP) পর এবার গোয়া (Goa)৷ মঙ্গলবার গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ২৬ জন করোনা আক্রান্ত রোগীর৷ যে খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় সৈকত শহর জুড়ে৷
গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে বলেন, কীভাবে ২৬ জন রোগীর মৃত্যু হল গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে, তা খতিয়ে দেখা হবে৷ সোমবার রাত ২টো থেকে মঙ্গলবার ভোর ৬টার মধ্যে ওই ঘটনা ঘটে গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে(Hospital)৷ কীভাবে একবারে ২৬ জন করোনা (Corona) আক্রান্ত মৃত্যুর কোলে ঢোলে পড়লেন, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত৷
Visited #COVID19 wards in GMC today to inquire about the well being of the patients, our medical team and also to understand the shortcomings in the facilities. Our Doctors and Healthcare workers are doing their best on the frontline. 1/2 pic.twitter.com/JX5VHxdyZ7
— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) May 11, 2021
মঙ্গলবার গোয়া মডিকেল কলেজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷ তিনি বলেন, করোনা (COVID 19) আক্রান্ত রোগীদের চিকিৎসা বা অক্সিজেনে কোনও ঘাটতি হাসপাতালে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে৷ সেখানে ভর্তি রোগীদের অনেকেরই দাবি, হাসপাতালে অক্সিজেন পর্যাপ্ত নেই৷
আরও পড়ুন: Bodies Found Floating In Ganga: বিহারের পর ভয়াবহ ছবি উত্তরপ্রদেশে, গঙ্গায় ভাসছে মৃতদেহ
এরপরই স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানান, গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অক্সিজেনের ঘাটতি রয়েছে৷ ওই ঘটনার তদন্তে আদালত হস্তক্ষেপ করুক বলেও দাবি করেন তিনি৷
(The above story first appeared on LatestLY on May 11, 2021 07:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

