Six-Seater Electric Bike: বিশ্ববাসীর মন কাড়বে সিক্স সিটার বাইক, ভি়ডিয়ো শেয়ার করে জানালেন এই শিল্পপতি
দু চাকার বাইকে ৬ জনের বসার ব্যবস্থা করে তা চালিয়ে নিয়ে যাচ্ছেন এক যুবক। ভিডিয়োটির ক্যাপশনে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, এই বাইকে সামান্য কিছু পরিবর্তন ঘটালেই এটি গোটা পৃথিবীর মানুষের মন জয় করে নেবে।
- Read in
- বাংলা
নয়াদিল্লি: চিরদিন ভারতীয়রা তাঁদের মেধা ও বুদ্ধির জোরে মন জয় করেছে গোটা বিশ্বের (World) মানুষের। ভারতে (India) তৈরি সিক্স সিটার ইলেকট্রিক বাইকের (Six-Seater Electric Bike) ভিডিয়ো (Video) শেয়ার ফের একবার সেই ঘটনাই ঘটতে চলেছে বলেই দাবি করলেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান (Chairman of the Mahindra Group) আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। আরও পড়ুন: Nitish Kumar: নীতীশ কুমার ও তেজস্বী যাদবের জনসভায় ভাঙচুর চাকরি প্রার্থীদের, দেখুন ভিডিয়ো
তাঁর শেয়ার করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, দু চাকার বাইকে ৬ জনের বসার ব্যবস্থা করে তা চালিয়ে নিয়ে যাচ্ছেন এক যুবক। ভিডিয়োটির ক্যাপশনে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, এই বাইকে সামান্য কিছু পরিবর্তন ঘটালেই এটি গোটা পৃথিবীর মানুষের মন জয় করে নেবে। এই জন্য আমি সবসময় গ্রামীণ পরিবহন ব্যবস্থার নিত্যনতুন পরিবর্তন দেখে অনুপ্রাণিত হই।
দেখুন ভিডিয়ো:
With just small design inputs, (cylindrical sections for the chassis @BosePratap ?) this device could find global application. As a tour ‘bus’ in crowded European tourist centres? I’m always impressed by rural transport innovations, where necessity is the mother of invention. pic.twitter.com/yoibxXa8mx
— anand mahindra (@anandmahindra) December 1, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 02, 2022 08:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

