Bihar: এ যেন ঠিক সলমন-ঐশ্বর্যর সিনেমা, দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী
এক শিব মন্দিরের সামনে নিজে দাঁড়িয়ে থেকে পাড়া প্রতিবেশীর উপস্থিতিতে স্ত্রীয়ের বিয়ে দিলেন প্রেমিকের সঙ্গে। স্থানীয়দের উপস্থিতিতে সিঁদুরদান করে সম্পন্ন হল তাঁদের বিয়ের অনুষ্ঠান।
বাস্তবে আবারও বলিউডের ছায়া। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ব্লকব্লাস্টার ছবি 'হাম দিল দে চুকে সমন' (Hum Dil De Chuke Sanam)। স্ত্রী ঐশ্বর্যকে (Aishwarya Rai) তাঁর প্রেমিক সলমন (Salman Khan) সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্যে উদ্যত হয়েছিলেন স্বামী অজয় দেবগণ (Ajay Devgn)। বিহারের (Bihar) নাওয়াডা জেলায় বলিউড ছবির সেই চিত্রনাট্যই রচিত হল। স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। নিজে দাঁড়িয়ে থেকে দুজনের বিয়ে দিলেন।
ঘটনার ভিডিয়ো হু হু করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। এক শিব মন্দিরের সামনে নিজে দাঁড়িয়ে থেকে পাড়া প্রতিবেশীর উপস্থিতিতে স্ত্রীয়ের বিয়ে দিলেন প্রেমিকের সঙ্গে। স্থানীয়দের উপস্থিতিতে সিঁদুরদান করে সম্পন্ন হল তাঁদের বিয়ের অনুষ্ঠান। আশেপাশে মানুষ ছেঁকে এসে এমন বিরল ঘটনার ভিডিয়ো করতে ব্যস্ত। যদিও ভাইরাল ভিডিয়োতে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে ওই মহিলাকে।
দেখুন ঘটনার ভিডিয়ো...
Nawada: सिंदूर डलवाया फिर फेरे लगवाये, पति ने कराई पत्नी की दूसरी शादी, वजह जान रह जाएंगे हैरान pic.twitter.com/m9R3iZeNwu
— News18 Bihar (@News18Bihar) July 6, 2023
ঘটনার প্রেক্ষাপট প্রসঙ্গে এক স্থানীয় জানান, গত রাতে প্রেমিকের সঙ্গে লুকিয়ে দেখা করতে এসেছিলেন ওই মহিলা। স্বামীর বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এমন কাণ্ড ঘটান স্ত্রী। কিন্তু লুকিয়ে প্রেমালাম আর লুকানো থাকল না। যুবকের পরিবার তাঁদের হাতেনাতে ঘরে ফেলেন। এরপর শুরু হয় আসল নাটক। ক্ষিপ্ত স্থানীয়দের হাতে বেধড়ক মার খান যুবক। যুগলকে পাড়া ছেড়ে ছলে যেতে বলেন তাঁরা। মোক্ষম সময়ে ঘটনাস্থলে এসে পৌঁছান মহিলার স্বামী। সিনেমার আসল কাহিনী এখানেই শুরু। তিনি সিদ্ধান্ত নেন প্রেমিকের সঙ্গে মিলিয়ে দেবেন স্ত্রীকে। বিয়ে দেবেন দুজনের। যেমন ভাবনা তেমন কাজ। নিকটবর্তী শিব মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুরদান করে দুজনের বিয়ে সম্পন্ন হয়।
অন্যদিকে এও জানা গিয়েছে, ওই যুবক নিজের বিবাবিত। তিন সন্তান রয়েছে তাঁর।
(The above story first appeared on LatestLY on Jul 07, 2023 10:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

