Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 6 August, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে

মেষঃউপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।

বৃষঃপিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

মিথুনঃসামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের আনুকূল্য পেতে পারেন।

কর্কটঃ অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন।

সিংহঃ পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কোনো বিষয়ে বিবাদে জড়াবেন না। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা থেকে বিরত থাকুন।

কন্যাঃ শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে।

তুলাঃ পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

বৃশ্চিকঃ মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে।

ধনুঃ প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে পারে।

মকরঃ আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

কুম্ভঃ শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন।

মীনঃ গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।