Horoscope Today, 18 July, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে
মেষঃ বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ ভেস্তে যাবে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষঃব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে।
মিথুনঃ ব্যবসায় বা আথির্ক ক্ষেত্রে উন্নতি, রোজগার বৃদ্ধি যা থেকে সঞ্চয় বাড়বে৷ নিজের দক্ষতার উপর আস্থা রাখুন তবে অতি আত্মবিশ্বাসী হওয়া এড়িয়ে চলুন৷ বিনিয়োগের ভাল সময় এ বছর৷
কর্কটঃখরচ বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখ। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। বন্ধুর ব্যাপারে একটু সাবধান থাকা দরকার।
সিংহঃনিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা আছে।
কন্যাঃ অংশীদারি ছাড়া নতুন কোনো কাজের পরিকল্পনা করতে পারেন। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। আজ সবার সাথে খুব বুঝে কথা বলুন। আজ কারও থেকে ব্যবসায় উপকার পেতে পারেন।
তুলাঃ কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারে খরচ বাড়তে পারে। গরিবদের সাহায্য করে আনন্দ পাবেন। ব্যবসায় ভাল খবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা থাকবে।
বৃশ্চিকঃ ব্যবসায় কোনো ক্ষতি থেকে সাবধান থাকুন। আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে। আর্থিক দিকে দিনটি ভাল হবে। সকলে মিলে দূরে ভ্রমণের সুযোগ।
ধনুঃ দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও সাথে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে।
মকরঃ চোখ-কান সবসময় খোলা রাখুন, কারণ কিছুলোক আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। চাকরি বদলানোর জন্য ভালো দিন। এই রাশির কিছু জাতকরা নতুন দায়িত্ব পেতে পারেন আর মাইনে বাড়ারও সম্ভাবনা আছে।
কুম্ভঃ বাড়িতে খুব প্রিয়জন বা প্রিয় বন্ধুর সমাগম হতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে।
মীনঃ ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।