Horoscope Today, 10 December 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : পুরানো বিনিয়োগের লাভ উপভোগ করুন। শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন। সমমনস্ক মানুষের সাথে বন্ধুত্ব হবে। স্ত্রীয়ের কাজে হস্তক্ষেপ করবেন না। মনোমালিন্য হতে পারে।
বৃষ : আজ আনন্দে থাকুন সবসময়। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করে লাভ পাবেন। প্রেমিকার কথায় আজ বিরক্ত হতে পারেন। তবে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।
মিথুন : বাড়ির দরকারি কিছু জিনিস কেনা হতে পারে। অপ্রত্যাশিত ভাবে কোনও অতিথির আগমন সমৃদ্ধি আনতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে যাবেন না। পরিবারে অশান্তি তৈরি হতে পারে।
কর্কট : কোনও নতুন প্রকল্প চালু করতে টাকার প্রয়োজন। ঋণ নেওয়ার ফলে প্রচুর টাকা হাতে আসবে। স্ত্রীয়ের সাথে কেনাকাটা করতে যেতে পারেন। কিছুটা সময় বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন।
সিংহ : পারিবারিক কাজের চাপ বেড়ে যাওয়ায় ব্যবসার কাজে মন দিতে পারবেন না। ফলে কিছু কাজ বাকি থেকে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু ঘটনা আপনাকে নিরাশ করবে।
কন্যা : আজ সাফল্যের জন্য সকলের থেকে প্রশংসা পাবেন। পরিবারের বাকি থাকা কাজগুলি মিটিয়ে ফেলুন। সকলের সাথে আনন্দে কাটবে আজকের দিন। তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্তে ক্ষতি হতে পারে।
তুলা : মা অথবা দিদার থেকে আর্থিক উপহার পেতে পারেন। এর ফলে কিছু আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। বাবা মায়ের স্বাস্থ্য আপনাকে চিন্তায় রাখবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
বৃশ্চিক : আজ আপনার শরীর তরতাজা থাকবে। প্রতিযোগিতামূলক কোনও খেলায় অংশ নিতে পারেন। প্রবীণ মানুষদের আশীর্বাদ সমৃদ্ধি আনবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে আজ।
ধনু : যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। নতুন চাকরি আপনার অবস্থার উন্নতি করবে। প্রেমের মানুষের সাথে অন্তরঙ্গ সময় কাটবে। পরিবারের সকলের সাথে হইহই করে কাটবে।
মকর : যৌথ কারবার থেকে ক্ষতির সম্ভাবনা। তাই অংশীদারদের থেকে সাবধান থাকুন। আজ কোনও আধ্যাত্মিক স্থানে ভ্রমণ আপনার মনকে শান্ত করবে। প্রবীণদের আশীর্বাদ পেতে পারেন।
কুম্ভ : নতুন প্রকল্প শুরু করার পক্ষে আজ ভালো দিন। ব্যবসা আপনার ক্ষেত্রে লাভজনক হবে। সমস্ত কাজ মিটিয়ে নিজের সাথে সময় কাটান। স্ত্রীয়ের থেকে কোনও উপহার পেতে পারেন।
মীন : আজ আপনার মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটবে। সৃষ্টিশীল কাজের জন্য সকলের থেকে প্রশংসা এবং পুরস্কার পাবেন। অবিবাহিত ব্যক্তিদের জীবনে নতুন প্রেম আসতে পারে। স্মৃতিচারণে মন ভালো হবে।