West Bengal Civic Polls: পুরভোট পিছিয়ে যাওয়াতে হাইকোর্ট ও কমিশনকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আজ বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, ২২ জানুয়ারি নয়, ১২ ফ্রেরুয়ারি ভোটগ্রহণ হবে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল পুরনিগমে।
পুরভোট (West Bengal Civic Polls 2022) পিছিয়ে যাওয়াতে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ও রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission) ধন্যবাদ জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি টুইটে লেখেন, "রাজ্যে নির্বাচন ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য আমি মাননীয় হাইকোর্ট এবং রাজ্য নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলায় সংক্রমণের হার পরের ৩ সপ্তাহে ৩ শতাংশের কম থাকা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কোভিডের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করা সময়ের প্রয়োজন।"
টুইট:
I wholeheartedly thank Hon'ble High Court & SEC for postponing polls by 3 weeks in the state.
Let us work UNITEDLY to ensure that the positivity rate in Bengal is BROUGHT DOWN to LESS THAN 3% IN THE NEXT 3 WEEKS. The need of the hour is to strengthen the fight against #COVID !
— Abhishek Banerjee (@abhishekaitc) January 15, 2022
(The above story first appeared on LatestLY on Jan 15, 2022 06:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

