Bulandshahr: মিষ্টির মধ্যে নেশার দ্রব্য মিশিয়ে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ আশ্রমের সেবকের বিরুদ্ধে

৭৫ বছর বয়সী আশ্রমের সেবকের বিরিদ্ধে দুই নাবালিকাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

Bulandshahr: মিষ্টির মধ্যে নেশার দ্রব্য মিশিয়ে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ আশ্রমের সেবকের বিরুদ্ধে
Rape, Representational Image (Photo Credit: IANS)

নয়াদিল্লি: মিষ্টির মধ্যে নেশার দ্রব্য মিশিয়ে দুই নাবালিকাকে ধর্ষণ। ৭৫ বছর বয়সী আশ্রমের সেবকের বিরিদ্ধে দুই নাবালিকাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এক নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি ঘটেছে বুলন্দশহরে সায়না কোতয়ালীর রাধাস্বামী সৎসঙ্গ ব্যাস আশ্রমে। নাবালিকার পরিবারের সদস্যের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সেবককে গ্রেফতার করে।

তথ্য অনুযায়ী, সায়না কোতোয়ালি এলাকায় অবস্থিত একটি গ্রামের কাছে রাধাস্বামী সৎসঙ্গ ব্যাসের আশ্রম রয়েছে। একই গ্রামের দুটি ভিন্ন পরিবারের দুটি নাবালিকা আশ্রম প্রাঙ্গণে খেলতে যেত। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আশ্রমে কর্মরত সেবক দুই নাবালিকে মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে তাতে নেশার দ্রব্য মিশিয়ে গত ৮ মাস ধরে ধর্ষণ করে আসছিল।

কয়েকদিন আগে এক ছাত্রীর পেটে ব্যথা শুরু হলে তার পরিবার তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসাউন্ড করা হলে যে রিপোর্ট আসে তা দেখে হতবাক পরিবার। ওই ছাত্রী সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। এরপর পরিবারের লোকজন মেয়েকে জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনা খুলে বলে। পাশাপাশি সে জানায় যে তার বন্ধুও তার সঙ্গে আশ্রমে যেত। এ বিষয়ে তার পরিবারের লোকজন অন্য মেয়েকে জিজ্ঞেস করলে সেও একই কথা বলে। এরপরই কোতোয়ালি থানায় অভিযোগ করেন দুই ছাত্রীর পরিবারের সদস্য।

(The above story first appeared on LatestLY on Oct 25, 2024 03:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).