Stalin Writes To Jaishankar: শ্রীলঙ্কান নৌ-সেনার হাতে আটক ৩৭ জন মৎস্যজীবী, জয়শঙ্করকে চিঠি এমকে স্ট্যালিনের

সমুদ্রে মাছ ধরতে গিয়ে শ্রীলঙ্কান নৌ-সেনার হাতে আটক হয়েছেন তামিলনাড়ুর ৩৭ জন মৎস্যজীবী। তাঁদের ছাড়ানোর আবেদন জানিয়ে রবিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

Stalin Writes To Jaishankar: শ্রীলঙ্কান নৌ-সেনার হাতে আটক ৩৭ জন মৎস্যজীবী, জয়শঙ্করকে চিঠি এমকে স্ট্যালিনের
Photo Credits: FB

চেন্নাই: সমুদ্রে মাছ ধরতে গিয়ে শ্রীলঙ্কান নৌ-সেনার (Sri Lankan Navy) হাতে আটক (apprehension) হয়েছেন তামিলনাড়ুর ৩৭ জন মৎস্যজীবী (fishermen)। তাঁদের ছাড়ানোর আবেদন জানিয়ে রবিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে (India's External Affairs Minister S Jaishankar) চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (Tamil Nadu Chief Minister MK Stalin)।

চিঠিতে তিনি লিখেছেন, "এসমস্ত গ্রেফতারি (arrest) ও নৌকা (boat) বাজেয়াপ্ত করা বন্ধের জন্য ক্রমাগত দাবি জানিয়ে যাচ্ছি আমরা। তা সত্ত্বেও আমাদের জেলেদের মধ্যে আতঙ্ক অব্যাহত রয়েছে। আমি তামিলনাড়ুর জনগণের পক্ষ থেকে অবিলম্বে এর অবসান ঘটাতে আর দেরি না করে উপযুক্ত কূটনৈতিক উদ্যোগ শুরু করতে চাই। আমি আবারও শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক সমস্ত মৎস্যজীবী ও মাছ ধরার নৌকাকে ছেড়ে দেওয়ার (release) জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করছি।" আরও পড়ুন: Srinagar Shootout: শ্রীনগরের ঈদগা-তে গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক, ভিডিয়োতে দেখুন নিরাপত্তার কড়াকড়ি

(The above story first appeared on LatestLY on Oct 29, 2023 06:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).