Meerut Brawl: পুলিশ অফিসাররা নয় প্রথম আঘাত এসেছে রঞ্জি খেলোয়াড়দের দিক থেকে, নতুন ভিডিও সামনে আসতেই তদন্তে নয়া মোড় মিরাটে (দেখুন ভিডিও)
সিভিল লাইন এলাকার সার্কেল অফিসার, অরবিন্দ চৌরাসিয়া বলেছেন যে নতুন ভিডিওর ভিত্তিতে তথ্যগুলিকে অন্তর্ভুক্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি নতুন প্রতিবেদন পাঠানো হয়েছে। "আধিকারিকদের নতুন প্রমাণ পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছেন তিনি।
দুদিন আগে দুই রঞ্জি ক্রিকেট খেলোয়াড়কে মারধরের অভিযোগে উত্তরপ্রদেশের মিরাট জেলায় দুই পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে। তবে গতকাল সেই ঘটনাটি নতুন মোড় নিয়েছে সোশ্যাল মিডিয়ায় নতুন একটি ভিডিও প্রকাশের পরে। যেখানে দেখা যায় ক্রিকেটাররা পুলিশ সদস্যদের তাদের পায়ের জুতো দিয়ে মারছে।
সিভিল লাইন এলাকার সার্কেল অফিসার, অরবিন্দ চৌরাসিয়া বলেছেন যে নতুন ভিডিওর ভিত্তিতে তথ্যগুলিকে অন্তর্ভুক্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি নতুন প্রতিবেদন পাঠানো হয়েছে। "আধিকারিকদের নতুন প্রমাণ পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছেন তিনি। দেখুন সেই নতুন প্রকাশিত ভিডিও-
एसएसपी @meerutpolice रोहित सिंह सजवान के मुताबिक प्रकरण की जांच सीओ अरविंद चौरसिया ने की, सीसीटीवी फुटेज खंगाले गए जिसमें खिलाड़ियों द्वारा ही पहले मारपीट की पुष्टि हुई विधिक कार्यवाही की जा रही है https://t.co/w8J85677Sm pic.twitter.com/q2NLKUsnud
— gyanendra shukla (@gyanu999) May 16, 2023
तो क्या दरोग़ा ज़्यादती के शिकार हुए!
मेरठ में भामाशाह पार्क में राष्ट्रीय क्रिकेटरों के संग बदसलूकी के आरोप में दरोगा निलंबित हुए, पर अब वॉयरल हुए सीसीटीवी फ़ुटेज से दिख रहा है कि उलटे पुलिसवालों को चप्पल से पीटा गया था, यानि कार्रवाई एकतरफ़ा हुई! निष्पक्ष जाँच संभव है क्या? pic.twitter.com/KquSPwJ5R0
— gyanendra shukla (@gyanu999) May 16, 2023
প্রাথমিক রিপোর্ট অনুসারে, দুই রঞ্জি ক্রিকেট খেলোয়াড়, প্রশান্ত চৌধুরী এবং বিনীত পানওয়ার, যারা মিরাটের ভামাশাহ পার্কে অনুশীলন করেন তাদের সঙ্গে রবিবার সন্ধ্যায় দুই পুলিশ অফিসারের সাথে বচসা শুরু হয়। খেলোয়াড়রা অফিসার, সিনিয়র সাব-ইন্সপেক্টর বরুণ শর্মা এবং এসআই জিতেন্দ্রকে তাদের গাড়ি ভুল জায়গায় পার্ক করার অভিযোগ করে ঝগড়া শুরু করে। এরপরেই বচসা হাতাহাতিতে পরিণত হয় এবং খেলোয়াড়রা অভিযোগ দায়ের করার পর উভয় পুলিশকর্তাকে বরখাস্ত করা হয়। কিন্তু আজ এই ভিডিও সামনে আসতেই বোঝা যায় আসল ঘটনা কি ঘটেছিল।
(The above story first appeared on LatestLY on May 18, 2023 11:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

