Man Performs Own Stomach Surgery: নিজের পেটে নিজে কেটে জোড়া লাগালেন যুবক, তারপর, ভয়াবহ কীর্তি দেখুন

চিকিৎসকরা ওই যুবকের অবস্থা এবং সাহস দেখে অবাক হয়ে যান। এরপর ওই যুবককে জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হলে, চিকিৎসকরা উপযুক্ত পদক্ষেপ করেন। তবে একা সেলাই করায় তাঁর ইনফেকশনের সম্ভাবনা প্রথমে ছিল বলে চিকিৎসকরা জানান। তবে উপযুক্ত চিকিৎসার জেরে ওই যুবক এখন ভাল আছেন বলে জানা যায়।

Man Performs Own Stomach Surgery: নিজের পেটে নিজে কেটে জোড়া লাগালেন যুবক, তারপর, ভয়াবহ কীর্তি দেখুন
Man Done Surgery With Himself (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২০ মার্চ: ইউটিউবের (YouTube) ভিডিয়ো দেখে অস্ত্রোপচার করতে গিয়ে বিপাকে পড়লেন এক যুবক। শুনতে অবাক লাগলেও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরার (Mathura) বাসিন্দা বছর ৩২-এর এক যুবক যা করেন, তাতে চমকে ওঠেন অনেকে। ওই যুবক ইউটিউবের ভিডিয়ো দেখে ছুরি, কাঁচি-সহ অস্ত্রোপচারের যাবতীয় জিনিসপত্র কিনে ফেলেন। এরপর নিজের পেট নিজেই কাটেন ওই যুবক। নিজের পেট কেটে এরপর ১১টি সেলাই দিয়ে তা জোড়া লাগান। নিজের পেট কেটে সেলাই করার পরও ওই যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল হয়নি। উলটে তাঁর শরীর খারাপ হতে শুরু করে, সেই সময় বাড়ির লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা ওই যুবকের অবস্থা এবং সাহস দেখে অবাক হয়ে যান। এরপর ওই যুবককে জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হলে, চিকিৎসকরা উপযুক্ত পদক্ষেপ করেন। তবে একা সেলাই করায় তাঁর ইনফেকশনের সম্ভাবনা প্রথমে ছিল বলে চিকিৎসকরা জানান। তবে উপযুক্ত চিকিৎসার জেরে ওই যুবক এখন ভাল আছেন বলে জানা যায়।

নিজেই নিজের অস্ত্রোপচার করেন ওই যুবক...

সূত্রের খবর, কয়েক বছর আগে ওই যুবকের পেটে অ্যাপেনডিক্স অপারেশন হয়। তারপর থেকেই পেটে ব্যাথা শুরু হয়। পেটের ব্যাথায় কী করতে হবে, তা ইউটিউব ভিডিয়ো দেখে ওই যুবক অস্ত্রোপচার করতে গেলে, হিতে বিপরীত হয়ে যায়।

এরপর ক্রমশ ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

(The above story first appeared on LatestLY on Aug 15, 4595 05:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).