Mahakumbh 2025: বসন্ত পঞ্চমীর অমৃত স্নানে নতুন রেকর্ড প্রয়াগরাজে, ২.৩৩ কোটি ভক্ত সঙ্গমে করলেন পবিত্র স্নান

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার বাসভবনে স্থাপিত ওয়ার রুমে নিয়মিত নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মুখ্যমন্ত্রী সকাল থেকেই ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে ক্রমাগত আপডেট নিয়েছেন এবং অমৃত স্নানের জন্য পুণ্যার্থীদের যাতে কোনরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে না হয় তার নির্দেশও দিয়েছেন।

Mahakumbh 2025: বসন্ত পঞ্চমীর অমৃত স্নানে নতুন রেকর্ড প্রয়াগরাজে, ২.৩৩ কোটি ভক্ত সঙ্গমে করলেন পবিত্র স্নান
Amrit Snan In Maha Kumbh (Photo Credit: X)

অমৃতস্নান হল মহা কুম্ভ মেলার সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং পবিত্র আচার। প্রথম দুটি অমৃতস্নান হয়েছিল মকর সংক্রান্তি ও মৌনী অমাবস্যায়। উল্লেখযোগ্য ভাবে পরবর্তী দিনটি ছিল বসন্ত পঞ্চমীর দিন। ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে অমৃত স্নান। জানা গেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে বসন্ত পঞ্চমী উপলক্ষে তৃতীয় অমৃত স্নানে ২.৩৩ কোটিরও বেশি ভক্ত সঙ্গমে পবিত্র স্নান করেছেন।

গতকাল প্রশাসনের নজরদারীতে মহাকুম্ভে তৃতীয় অমৃত স্নান সুষ্ঠুভাবে শেষ হয়েছে কোনরকম বাধাবিঘ্ন ছাড়াই। গতকাল ভোরে অমৃতস্নানের সূচনা হয় ১৩টি আখড়ার সাধু ও দ্রষ্টা ভক্তদের দ্বারা। হেলিকপ্টার থেকে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানরত সাধু ও ভক্তদের উপর ফুলের পাপড়ি বর্ষণ করা হয়। বিশৃঙ্খলা এড়াতে এবং অমৃত স্নানে আগ্রহী ভক্তদের ভিড় সামলাতে প্রবেশ এবং প্রস্থানের জন্য পৃথক পথ ব্যবহার করা হয়েছিল। এছাড়া কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ড্রোন, হেলিকপ্টার ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলা এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছিল সরকারের তরফে।

মহা কুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ হিসাবে স্বীকৃত। ১৪৪ বছর পর আয়োজিত এই মেলা ১৩ জানুয়ারী শুরু হয়েছিল। সরকারী সূত্রের খবর এখন পর্যন্ত ৩৭  কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন।

(The above story first appeared on LatestLY on Feb 04, 2025 08:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).