Madhya Pradesh: সম্পর্কে জড়িয়েই উদ্দাম যৌনতা, প্রেমিক বন্ধুর জন্য নিজেকে বদলেও প্রত্যাখাত তরুণ
পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে সোশ্যাল মিডিয়ায় বৈভব শুক্লর সঙ্গে পরিচয় হয় মধ্যপ্রদেশের ওই তরুণের। দুজনে সম্পর্কে জড়ান। ইন্দোরের ওই তরুণ নিজের যৌন পরিচয় বদলে ফেললে তাঁকে বিয়ে করবেন বলে বৈভব কথা দেন।
ইন্দোর, ২১ ফেব্রুয়ারি: বন্ধুকে ভালবেসে ফেলেছিলেন। তাই তো বন্ধু বৈভব শুক্লর নিজের পরিচিতি বদলে ফেলেন ইন্দোরের (Indore) বছর ২৮-এর এক তরুণ। ইন্দোরের ওই তরুণ বৈভবের ইচ্ছেতে নিজের যৌন পরিচয় বদলে ফেলেন, হয়ে যান মহিলা। পরে বৈভবের জন্য জীবন বাজি ধরে যৌনতা (Sex) পরিচয় বদলে ফেললেও, পরে তিনি প্রত্যাখ্যাত হন বলে অভিযোগ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা বৈভব শুক্লর বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দেন ইন্দোরের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে সোশ্যাল মিডিয়ায় বৈভব শুক্লর সঙ্গে পরিচয় হয় মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ওই তরুণের। দুজনে সম্পর্কে জড়ান। ইন্দোরের ওই তরুণ নিজের যৌন পরিচয় বদলে ফেললে তাঁকে বিয়ে করবেন বলে বৈভব কথা দেন। সেই বিশ্বাসে নিজেকে বদলে ফেলেন মধ্যপ্রদেশের তরুণ। তবে যৌন পরিচয় বদলে ফেললেও, শেষ পর্যন্ত বৈভব তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। শুধু তাই নয়, তিনি অস্বাভাবিক হয়ে গিয়েছেন বলে বৈভব দাবি শুরু করেন বলে জানান ইন্দোরের বাসিন্দা।
এরপর কোনও উপায় না দেখে ইন্দোরের ওই তরুণ বিজয় নগর থানার দ্বারস্থ হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। জীবনের প্রায় সব সঞ্চয় দিয়ে নিজেকে বদলেছেন। তাই বৈভব শুক্লর বিরুদ্ধে যতে পুলিশ কড়া পদক্ষেপ করে, সে বিষয়ে আর্জি জানান ইন্দোরের ওই বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, সম্পর্কে জড়ানোর পর বৈভব এবং ইন্দোরের ওই তরুণ অস্বাভাবিক যৌনতায় মেতে ওঠেন। পরে ওই তরুণকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌনতায় পরিবর্তন করান। শুধু তাই নয়, ইন্দোরের বাসিন্দা বর্তমানে বিয়ের জন্য চাপ দিলে, তাঁকে ভুগতে হবে বলেও বৈভব হুমকি দেন বলে অভিযোগ।
পুলিশ বৈভব শুক্লর খোঁজ শুরু করেছে। শিগগিরই তাঁকে পাকড়াও করা হবে বলে আশা প্রকাশ করা হয় পুলিশের তরফে।
(The above story first appeared on LatestLY on Feb 21, 2024 06:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

