Locust Attack: গুরুগ্রামে ঢুকেছে পঙ্গপালের ঝাঁক, পাইলটদের নজর রেখে বিমান ওঠানো-নামানোর নির্দেশ দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলের

গুরুগ্রাম-দ্বারকা এক্সপ্রেসে (Gurugram-Dwarka Expressway) ঢুকে পড়েছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল (Locust)। এলাকাজুড়ে ছেয়ে গেছে তারা। এদিকে গুরুগ্রামেই অবস্থিত দিল্লি এয়ারপোর্ট (Delhi Airport)। তাই সাবধানে বিমান ওঠা-নামার নির্দেশ দিয়েছে দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল। পঙ্গপাল হানার কথা মাথায় রেখে বসানো হয়েছে মনিটরিং টিম। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।

Locust Attack: গুরুগ্রামে ঢুকেছে পঙ্গপালের ঝাঁক, পাইলটদের নজর রেখে বিমান ওঠানো-নামানোর নির্দেশ দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলের
বিমান/ প্রতীকী ছবি (Photo credits: Pixabay, Lars_Nissen_Photoart)

নতুন দিল্লি, ২৭ জুন: গুরুগ্রাম-দ্বারকা এক্সপ্রেসে (Gurugram-Dwarka Expressway) ঢুকে পড়েছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল (Locust)। এলাকাজুড়ে ছেয়ে গেছে তারা। এদিকে গুরুগ্রামেই অবস্থিত দিল্লি এয়ারপোর্ট (Delhi Airport)। তাই সাবধানে বিমান ওঠা-নামার নির্দেশ দিয়েছে দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল। পঙ্গপাল হানার কথা মাথায় রেখে বসানো হয়েছে মনিটরিং টিম। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।

শনিবার গুরুগ্রামের আকাশ কালো করে উড়তে দেখা যায় ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে দেখা যায়। ঝাঁকে ঝাঁকে কালো পঙ্গপালের দলকে গুরুগ্রামের ২ কিমি রাস্তাজুড়ে ঢেকে থাকতে দেখা যায়। রিপোর্ট অনুযায়ী, পঙ্গপাল দিল্লি-গুরুগ্রাম সীমান্তে ঢোকে। তবে এখনও অব্দি দিল্লিতে ঢুকতে দেখা যায়নি। আরও পড়ুন, পঙ্গপালের হানায় নাজেহাল রাজস্থান-মধ্যপ্রদেশবাসী, ড্রোন স্প্রে, সাইরেন বাজিয়ে চলছে তাড়ানোর প্রস্তুতি

ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে পঙ্গপাল হানা দিয়েছে। এরা মূলত অনেকটা নিচ দিয়ে উড়ে যায়। বেশি ওপরে উঠতে পারে না। তাই বিমান ওঠা-নামার সময় রানওয়ে চত্বরে তারা হানা দিলে অসুবিধার বিপদাশঙ্কা রয়েছে। কিছুদিন ধরেই পঙ্গপালের হানায় জেরবার বেশ একটি রাজ্য। এবার কাঁপছে দিল্লি। ঝাঁঝের থেকে এসেছে পঙ্গপালের ঝাঁক।

রাজস্থানের প্রায় ২১ টি জেলা, মধ্যপ্রদেশের ১৮ টি জেলা, গুজরাটের ২ টি জেলা এবং পাঞ্জাবের একটি জেলায় এখনও পর্যন্ত পঙ্গপাল নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে। পাকিস্তানের বালুচিস্তান থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ে রাজস্থানে পঙ্গপাল আক্রমণ করেছিল।

(The above story first appeared on LatestLY on Jun 27, 2020 02:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).