Bharat Ratna LK Advani: বাজপেয়ীর পর এবার ভারতরত্ন লালকৃষ্ণ আদবাণী, জানালেন প্রধানমন্ত্রী মোদী
লালকৃষ্ণ আদবাণীকে বড় সম্মান দিতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। 'আয়রন ম্যান' আদবাণীকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারতরত্ন' দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা জানান
Bharat Ratna to Advani: লালকৃষ্ণ আদবাণী (Lal Krishna Advani)কে বড় সম্মান দিতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। 'আয়রন ম্যান' আদবাণীকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারতরত্ন' দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, ভারতরত্ন সম্মান দেওয়া হচ্ছে লালকৃষ্ণ আদবাণী-কে। এই নিয়ে ৯৬ বছর বয়সী আদবাণীকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ২০১৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম-বিভূষণে ভূষিত করা হয়েছিল আদবাণীকে।
অটল বিহারী বাজপেয়ির ৯ বছর পর এবার বিজেপির আরও এক প্রাণপুরুষ আদবাণীকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দিচ্ছে মোদী সরকার। বিজেপির ইতিহাসে তিনিই দলের সবচেয়ে বেশী দিন সভাপতি থাকার নজির গড়েছেন। ১৯২৭ সালে ব্রিটিশের অধীনে থাকা পাকিস্তানের করাচিতে তাঁর জন্ম হয়েছিল। ১৯৪৭ সালে আরএসএসের সচিব থেকে রাজনীতির কেরিয়ার বড় দায়িত্ব নেওয়া শুরু। ১৯৭০ সালে প্রথমবার রাজ্যসভায় নির্বাচিত হনষ ১৯৯৮-২০০৪ অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলে ছিলেন আদবাণী। ২০০২-২০০৪ উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন।
রাজনীতিতে মোদীর গুরু ছিলেন আদবাণী। তবে রাজনীতির অঙ্কের খেলায় সেই আদবাণীকে পিছনে ঠেলে মোদীকে ক্ষমতায় আসতে হয়েছিল। অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় আদবাণী ছিলেন উপপ্রধানমন্ত্রী। ২০০৯ লোকসভা নির্বাচনে আদবাণীকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করেছিল বিজেপি। সেই ভোটে ভরাডুবি হয় বিজেপির। বারবার প্রধানমন্ত্রীর সিংহাসনের কাছে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছে আদবাণীকে। কখনও বাজপেয়ী, কখনও মোদীর ছায়ায় ম্লান হয়েছেন তিনি। অনেক সময়ই ভাগ্য তাঁর সঙ্গ দেয়নি। জোর জল্পনা ছিল, নরেন্দ্র মোদী হয়তো আদবাণীকে রাষ্ট্রপতি পদে বসাতে পারেন। কিন্তু সেই জল্পনা মেলেনি। অবশেষে আদবাণীকে ভারতরত্ন দিয়ে গুরুদক্ষিণা দিলেন মোদী, এমন কথাই বলছেন অনেকে।
দেখুন নরেন্দ্র মোদীর টুইট
I am very happy to share that Shri LK Advani Ji will be conferred the Bharat Ratna. I also spoke to him and congratulated him on being conferred this honour. One of the most respected statesmen of our times, his contribution to the development of India is monumental. His is a… pic.twitter.com/Ya78qjJbPK
— Narendra Modi (@narendramodi) February 3, 2024
ক দিন আগে আদবাণীকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে দেখা যায়নি। তখন অনেকেই তাঁকে কোণঠাসা করার অভিযোগ উঠেছিল। কিন্তু তাঁকে ভারতরত্ন সম্মান দিয়ে মোদী-শাহ আদবাণীকে শ্রদ্ধা জানালেন। আদবাণীকে সরিয়ে ২০১৪ লোকসভায় জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী। ভারতীয় রাজনীতিতে মোদীর উত্থান যতটা হয়েছে, ততটা রাজনীতিতে কোণঠাসা হয়ে গিয়েছেন আদবাণী। ২০১৯ লোকসভা নির্বাচনে আদবাণী আর না লড়ার সিদ্ধান্ত নেন। শেষ অবধি আদবাণীর জায়গায় গান্ধীনগরে প্রার্থী হয়ে জিতেছিলেন অমিত শাহ।
(The above story first appeared on LatestLY on Feb 03, 2024 12:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

