Narendra Modi: মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ঘুম কেড়ে নেওয়ার' হুমকি জঙ্গিদের

রিপোর্টে প্রকাশ, শিখস ফর জাস্টিস নামে ওই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যে হোয়াটস অ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্টদের নম্বর রয়েছে৷

Narendra Modi: মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ঘুম কেড়ে নেওয়ার' হুমকি জঙ্গিদের
Narendra Modi (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ১৬ সেপ্টেম্বর: মার্কিন সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) হুমকি৷ ঘুম কেড়ে নেওয়া হবে মোদীর৷ এবার এমনই হুমকি দিল খালিস্তানি জঙ্গি সংগঠন৷ প্রধানমন্ত্রীর মার্কিন সফরের সময় আমেরিকায় বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করছে 'শিখস ফর জাস্টিস' (SFJ) নামে খালিস্তানি জঙ্গি সংগঠন৷

শিখস ফর জাস্টিসের অন্যতম প্রধান গুরপাতওয়ান্ত সিং হুমকি দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় (America) গেলে, তাঁর রাতের ঘুম কেড়ে নেওয়া হবে৷

রিপোর্টে প্রকাশ, শিখস ফর জাস্টিস নামে ওই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যে হোয়াটস অ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্টদের নম্বর রয়েছে৷ ফলে নরেন্দ্র মোদী আমেরিকায় (US) গেলে, কীভাবে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ শানাতে হবে, তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে বলে খবর৷

আরও পড়ুন: Afghanistan: তালিবানের ভয়, দেশ ছেড়ে পালিয়ে বাঁচলেন আফগান মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা

শুধু তাই নয়, খালিস্তানি জঙ্গি সংগঠনের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের নিষিদ্ধ কনটেন্ট আপলোড করা হয়৷

ফলে প্রধানমন্ত্রী (PM Modi) নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় যাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটি কোনও বিক্ষোভ দেখাতে না পারে, তার জন্য নেওয়া হচ্ছে উপযুক্ত ব্যবস্থা৷

(The above story first appeared on LatestLY on Sep 16, 2021 09:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).